ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নামে গুমের মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে।
বুধবার (৩০ অক্টোবর) সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপি কর্মী দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে রাজধানীর শাহজাহানপুর থানায় ওই মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ ১৫ বছর শাসন করা শেখ হাসিনার মসনদের। ছাত্র-জনতার ক্ষোভের মুখে গত ৫ আগস্ট তড়িঘড়ি করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।



