এবার ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

এবার ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
ব্রিটেন ও তার মিত্র দেশগুলো ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী, ইতামার বেন-গাভির এবং বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (১০ জুন) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এই দুই মন্ত্রী ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতা উসকানির জন্য দায়ী। খবর রয়টার্স। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে ব্রিটেনের সঙ্গে মিল রেখে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গাভির, যিনি ওয়েস্ট ব্যাংকের বসতি স্থাপনকারী এবং অর্থমন্ত্রী স্মোটরিচের সম্পদ ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বিবৃতিতে বলেন, ইতামার বেন-গাভির ও বেজালেল স্মোটরিচ চরমপন্থি সহিংসতা কার্যক্রমে উসকানি এবং প্যালেস্টাইনের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনায় জড়িত। এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য

নয়। এজন্য আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং দায়িত্বশীলদের দায়বদ্ধ করেছি। অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই নিষেধাজ্ঞাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল সরকার আগামী সপ্তাহের শুরুতে একটি বিশেষ সভা করে এই ‘গ্রহণযোগ্য নয় এমন সিদ্ধান্তের’ বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারণ করবে। এদিকে অর্থমন্ত্রী স্মোটরিচ হেব্রন হিলসে একটি নতুন বসতির উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটেনের এই পদক্ষেপকে অবজ্ঞাসূচক ভাষায় উল্লেখ করে বলেছেন, ব্রিটেন আমাদের ভূমির জন্মভূমিতে বসতি গড়া থেকে বিরত রাখতে চেষ্টা করেছে, আমরা সেটা মেনে নেব না। আমরা নির্মাণকাজ চালিয়ে যাব। ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর গাজায় মানবিক সাহায্যের অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গাজার জন্য এই অবরোধের কারণে সম্ভাব্য খাদ্য সংকটের সতর্কতা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ইসরায়েলের উগ্রপন্থি নীতিমালা ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কড়া প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, বেন-গাভির বর্তমানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী এবং স্মোটরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। উভয়েই চরমপন্থি ও মুসলিমবিদ্বেষী মনোভাবের জন্য আন্তর্জাতিক পরিসরে সমালোচিত। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে এবং ব্রিটেনে প্রবেশাধিকার বাতিল করা হবে। এর আগে গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন। পাশাপাশি, পশ্চিমতীরের উগ্র সেটেলারদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর সামরিক অভিযান চালানোর প্রতিবাদে এই

পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ডেভিড ল্যামি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু গাজার জনগণকে এক কোণায় ঠেলে দিচ্ছেন এবং তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ঢুকতে দিচ্ছেন না। অপরদিকে, অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্মোটরিচ গাজাকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন, এমনকি ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেছেন। তিনি ইসরায়েলি সেনাদের মাধ্যমে গাজা ‘পরিষ্কার’ করার কথা বলেছেন। আমি স্পষ্ট করে বলছি- এটি চরম উগ্রপন্থা, এটি বিপজ্জনক, এটি ভয়ংকর। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জবাবদিহির চাপ তৈরি

করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের