এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬

এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ |
মাত্র একটি সিনেমায় অভিনয় করে ভাগ্যের চাকা খুলে গেছে অনীত পাড্ডার। ‘সাইয়ারা’ নামে সেই সিনেমা দিয়েই কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অনবদ্য অভিনয় দিয়ে দর্শক মনে ঝড় তুলতেও সময় লাগেনি। যার সুবাদে বড় ও আলোচিত নির্মাতাদের দৃষ্টি ঘুরে গেছে অনীতের দিকে। সিনেমার পর সুযোগ এসেছে ওটিটি দুনিয়ায় পা রাখার। যার সুবাদে তরুণ এই অভিনেত্রীর দেখা মিলতে যাচ্ছে ‘হুঙ্কার: দ্য রোর’ নামে থ্রিলার সিরিজের। আজকালসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, খুব শিগগিরই জিওহটস্টার-এ প্রিমিয়ার হতে চলেছে ‘হুঙ্কার: দ্য রোর’ নামে নতুন থ্রিলার ও কোর্টরম ড্রামার। যেখানে অনীত পাড্ডাকে দেখা যাবে নতুন অবয়বে। এ সময়ের আলোচিত এই অভিনেত্রী

ছাড়াও সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ, মহম্মদ জিশান আয়ুব এবং অর্জুন মাথুরের মতো শক্তিশালী অভিনয় শিল্পীরা। খলনায়কের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রঘুবীর যাদবকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাম কাপুর, জোয়া হুসেন, চারু শঙ্কর ও রাজেশ শর্মা। নিত্যা মেহরা এবং করণ কপাডিয়া যৌথভাবে পরিচালনা করছেন এই সিরিজটি। এদিকে গতকাল ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘হুঙ্কার: দ্য রোর’ সিরিজের টিজার, তবে তার আগেই প্রকাশ্যে এসেছে কাস্টেদের ফার্স্ট লুক পোস্টার। যেখানে উল্লেখ করা হয়েছে সিরিজটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মাণ করা হয়েছে, অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি উপযুক্ত নয়। ওটিটি দুনিয়ায় পা রাখার পাশাপাশি অনীত এখন আলোচনায় আছেন খ্যাতিমান পরিচালক ও

প্রযোজক সঞ্জয় লীলা বানসালির মনোযোগ কেড়ে নেওয়ায়। ‘সাইয়ারা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সঞ্জয় অনীতকে বেছে নিয়েছেন তাঁর নতুন সিনেমার জন্য। যেটি নির্মিত হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত খবরে জানা গেছে, শিগগিরই মধুবালার অবয়ব ধরে পর্দায় আসছেন অনীত পাড্ডা। কিংবদন্তি এই অভিনেত্রীর ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার সবটাই তুলে ধরা হবে বায়োপিকে। যেটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। পরিচালনার দায়িত্বে আছেন জস্মিত কে রিন। এটুকু তথ্য দিয়ে নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই অন্যান্য শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করে এই সিনেমার আনুষ্ঠানকি ঘোষণা দেওয়া হবে। এদিকে মধুবালার বায়োপিকের আগেই শুরু হয়েছে অনীতের ‘শক্তিশালিনী’ সিনেমার শুটিং। হরর-কমিডি গল্পের এই সিনেমাটি পরিচালনা

করবেন আদিত্য সরপোতদার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ