ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ
বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব
ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ
রক্তের প্রয়োজন, আছেন সুমন
ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে
আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত সাত দিন অগ্রিম টিকিট বিক্রি করবে রেল। এছাড়া ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
রেলের অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এবার সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ) টিকিট বিক্রি শুরু হবে। ৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এ সূচি তৈরি করা হয়েছে।
রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্থাটির কর্মকর্তারা নিজেরা বৈঠক করে প্রাথমিক
সূচি তৈরি করেছেন। সোমবার বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন। রেলের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে, ২১ মে বিক্রি করা হবে ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট। ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২২ মে। একইভাবে ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের এবং শেষদিন ২৭ মে বিক্রি হবে ৬ জুনের অগ্রিম টিকিট।