ইসরায়েল হামলা চালালে ‘পুরো দায়’ নিতে হবে যুক্তরাষ্ট্রকে : ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

ইসরায়েল হামলা চালালে ‘পুরো দায়’ নিতে হবে যুক্তরাষ্ট্রকে : ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
ইরান সতর্ক করেছে, যদি ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায়, তবে এর ‘পুরো দায়’ যুক্তরাষ্ট্রকে নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের হামলার সম্ভাবনা নিয়ে একটি মন্তব্যের পর এ হুঁশিয়ারি জারি করেছে তেহরান। সোমবার (২১ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে ‘গভীর উদ্বেগজনক ও উসকানিমূলক’ হিসেবে উল্লেখ করেন। এর আগে ১ অক্টোবর, ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলার পর, শুক্রবার এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, ইরানের হামলার প্রতিশোধে ইসরায়েল কীভাবে এবং কখন পদক্ষেপ নেবে। বাইডেন সেদিনের উত্তরে ‘হ্যাঁ’ মন্তব্য করে ইরানে হামলা হওয়ার

সম্ভাবনার কথা জানান। চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাইডেনের এ উত্তেজনামূলক বক্তব্য গভীর উদ্বেগের কারণ। এটি ইসরায়েলের অবৈধ সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রের কৌশলগত অনুমোদন এবং সমর্থনকে ইঙ্গিত করে।’ আমির সাঈদ ইরাভানি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের উসকানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ‘পুরো দায়’ নিতে হবে। উল্লেখ্য, ১ অক্টোবর হিজবুল্লাহ ও হামাসের প্রধানদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এ হামলা চালিয়েছিল। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে জানান, তিনি ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চান, তবে এতে পারমাণবিক এবং জ্বালানি তেল-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না বলে অঙ্গীকার করেন

নেতানিয়াহু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত