ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ১০০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ১০০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অন্তত ৪০০ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এদিন এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলি শত্রুদের ক্রমাগত অভিযানে ১০০ জন নিহত ও অন্তত ৪০০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশু, নারী ও জরুরি কর্মীরা রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছে। এর আগে তারা ৫০ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল

ড্যানিয়েল হাগারি বলেছিলেন, তাদের সামরিক বাহিনী আজ লেবাননে প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যাচ্ছে। সে সময়ে তিনি লেবাননের লোকজনকে ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে’ হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যেতে বলেছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত সতর্কবার্তাও পাঠানো হয়। ফোনে ম্যাসেজ ও অডিও বার্তা আকারে ওই সতর্কবার্তা পান স্থানীয় বাসিন্দারা। বার্তায় বলা হয়, হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রাখার জন্য যেসব আবাসিক ভবন ব্যবহার করেছে, সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হচ্ছে। এদিকে লেবাননের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ এলাকায় স্কুল দুই দিনের জন্য বন্ধ থাকবে। এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলের ওপর প্রভাব বিস্তারকারী অন্যান্য দেশকে এই আগ্রাসন বন্ধ

করার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া