ইসরাইলে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ইসরাইলে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
গত কয়েকদিনের হুমকি পাল্টা হুমকির পর এবার ইসরাইলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খুঁজে দিকবেদিক ছুটছেন দেশটির নাগরিকেরা। এর মধ্যে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। হামলা এখনো চলছে। এ ঘটনায় পুরো ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠেছে। ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ) বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইল জুড়ে মাত্র দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, তারা তেল আবিবে শার্পনেলের আঘাতে সামান্য আহত হওয়া মাত্র দুজনকে চিকিৎসা দিয়েছে।

এমডিএ আরও বলেছে, নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় পড়ে যাওয়া এবং তীব্র উদ্বেগের কারণে আরও কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে, ইসরাইল বলেছিল যে তাদের সৈন্যরা ‘সীমিত’ স্থল অভিযানের জন্য দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। তবে হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর ওই অঞ্চলে প্রবেশের তথ্য অস্বীকার করেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, লেবানন তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পর্যায়গুলোর একটির মুখোমুখি হয়েছে। এদিকে, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে, মঙ্গলবার কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া