ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
চলমান সংকটের মধ্যে ফ্রান্স অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞার আহবান জানালেও ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জার্মান গণমাধ্যম ট্যাগেসস্পিগেলের এক প্রতিবেদনে শলৎসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা ইসরাইলে অস্ত্র সরবরাহ করেছি এবং সরবরাহ অব্যাহত রাখব’। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিনে বার্লিন ইসরাইলের ওপর অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে নেয়। ওইদিন বার্লিনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জার্মান ডেপুটি সরকারী মুখপাত্র ক্রিস্টিয়ান হফম্যান জানান, অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে নেওয়া হয়। সে সময় তিনি আরও বলেন যে, ‘ইসরাইলে অস্ত্র রপ্তানির ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেডারেল সরকার সেই

সিদ্ধান্ত নেয়নি’। এর আগে গত ৫ অক্টোবর এক সাক্ষাৎকারে ইসরাইলের বিরুদ্ধে ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘আমি মনে করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসি এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি’। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না। সেই সঙ্গে তিনি গাজায় ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পকে একটি ‘বড় ভুল’ বলেও অভিহিত করেন। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৪২,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। যাদের অধিকাংশই নারী ও

শিশু। সূত্র: মিডল ইস্ট আই

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি