ইসরাইলের ‘পরাজয়’ নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলের ‘পরাজয়’ নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
ইসরাইল এখন কৌশলগত পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায়বিচার মন্ত্রী হাইম রামন। মঙ্গলবার ইসরাইলের প্রভাবশালী দৈনিক মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছে না, সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১১ মাস ধরে চলা যুদ্ধে ইসরাইল কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। হাইম রামনের মতে, ইসরাইলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, ইসরাইল বিজয়ের পথে নেই, বরং কৌশলগত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি যুদ্ধের দীর্ঘস্থায়ীতা এবং লক্ষ্য পূরণে অক্ষমতা নেতানিয়হুর সরকারের জন্য একটি বড়

চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি। হাইম রামনের এ বিবৃতি ইসরাইলি সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এটি ইঙ্গিত দেয় যে, সাম্প্রতিক যুদ্ধে ইসরাইল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা কৌশলগতভাবে দুর্বল অবস্থানে রয়েছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া