ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলের বিরুদ্ধে নতুন চমক ও বড় ধরণের হামলার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন উচ্চপদস্থ কমান্ডার। আইআরজিসির কো-অর্ডিনেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাঘদি মঙ্গলবার এ ইঙ্গিত দেন। তিনদিন আগে ইরানি সামরিক স্থাপনার ওপর ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া হিসেবে নাঘদি বলেন, ‘ইসরাইলের জন্য আগামী দিনগুলোতে আরও কঠোর হামলা অপেক্ষা করছে। ইরানের নতুন পদক্ষেপ ও কৌশল ইসরাইলকে দারুণভাবে চমক দেবে। ইসরাইল আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে’। আইআরজিসির এই কমান্ডার আরও জানান, গাজা ও লেবাননে প্রতিরোধ বাহিনী বিশ্বজুড়ে ইসরাইলের পৃষ্ঠপোষকদের দুর্বল করে দিয়েছে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী অবস্থানের কারণে তাদের ইসরাইলকে সমর্থন করার ধরনও বদলে গেছে। মোহাম্মদ রেজা নাঘদি বলেন,

আগে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইসরাইলকে শুধু অস্ত্র, আর্থিক ও গোয়েন্দা সহায়তা দিত। কিন্তু আজ ইসরাইলের ব্যর্থতার মুখে তাদের সামরিক বাহিনী ও যুদ্ধজাহাজও পাঠাতে হচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া