ইরানে ৯ ঘণ্টার জন্য সব ফ্লাইট বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪

ইরানে ৯ ঘণ্টার জন্য সব ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ |
ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (CAO) মুখপাত্র জাফর ইয়াজারলু জানিয়েছেন, রোববার দিবাগত রাত ৯টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার মেহের নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়াজারলু বলেন, ‘অপারেশনাল সীমাবদ্ধতার কারণে দেশের সব বিমানবন্দরের ফ্লাইট রাত ৯টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বাতিল থাকবে’। এ সময় তিনি যাত্রীদেরকে বিমানবন্দর এবং বিমান সংস্থার ফ্লাইট তথ্যের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট পুনর্নির্ধারণের জন্য অনুরোধ করেছেন। ইয়াজারলু সবাইকে আশ্বস্ত করে বলেন, বিমান সংস্থাগুলো সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তবে যাত্রীদের ফ্লাইট টিকিটের খরচ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সেই সঙ্গে ফ্লাইট পরিবর্তন এবং টিকিট ফেরত দেওয়ার প্রক্রিয়া পরবর্তীতে ঘোষণা করা হবে

বলেও জানিয়েছেন তিনি। গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়। যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়। এরপর থেকেই মোক্ষম জবাব দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ইরান ইসরাইলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরাইলও করবে না। নেতানিয়াহু বলেন, নিজের

ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু আমাদের অধিকারই নয়, এটি ইসরাইলিদেরও দায়িত্ব। ইসরাইল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। এমন প্রেক্ষিতে ইরানের এই বার্তা ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। যা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত