ইরানের হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

ইরানের হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
ইরান সম্প্রতি ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিগুলোতে বড় ধরনের মিসাইল হামলা চালায়। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ-২’ এর অধীনে পরিচালিত এ আক্রমণের ফলে ইসরাইলি অধিকৃত অঞ্চলে ব্যাপক সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে দেয়। ইরানের এ পাল্টা আঘাত ইসরাইলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। যেখানে ইসরাইলের হামলাইয় হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইরানের আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরোশান নিহত হন। টার্গেট সাইটগুলোর বিস্তারিত শুক্রবার (৪ অক্টোবর) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের মিসাইল হামলার পাঁচটি লক্ষ্যবস্তু সাইটের ক্ষয়ক্ষতির বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে। যেগুলোকে মূলত ইসরাইলের সামরিক ও গোয়েন্দা কাঠামোর মূল অংশ বলে মনে করা

হয়। সাইটগুলি হলো: নেভাতিম বিমানঘাঁটি ইসরাইলের দক্ষিণে অবস্থিত নেভাতিম বিমানঘাঁটিতে দেশটির অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট এবং ইলেকট্রনিক নজরদারি বিমান রয়েছে। এখানে তিনটি প্রধান রানওয়ে রয়েছে এবং এটি ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। ২০২৪ সালের এপ্রিলে ইরানের চালানো প্রথম হামলায় এ ঘাঁটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে সাম্প্রতিক হামলার পর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই ঘাঁটিতে আরও বড় ক্ষতি হয়েছে। একটি বিশাল ভবনের ছাদে বড় ধরনের গর্ত দেখা যায়, যা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। হাতজেরিম বিমানঘাঁটি নেভাতিমের পাশাপাশি হাতজেরিমও ইসরাইলের অন্যতম প্রধান বিমান ঘাঁটি। এখানে ইসরাইলি বিমান বাহিনীর প্রশিক্ষণ অ্যাকাডেমি অবস্থিত। যেখানে প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমান এবং অ্যারোবেটিক টিমের

কার্যক্রম পরিচালিত হয়। এ ঘাঁটিতে এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে ধারণা করা হয়। গিলিলোট গোয়েন্দা ঘাঁটি রাজধানী তেলআবিবের উত্তরে অবস্থিত গিলিলোট ঘাঁটিতে ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট ৮২০০-এর প্রধান কার্যক্রম পরিচালিত হয়। এই ইউনিট সিগনাল ইন্টেলিজেন্স (SIGINT) এবং ইলেকট্রনিক নজরদারির জন্য বিখ্যাত। তেলনফ বিমানঘাঁটি ইসরাইলের অন্যতম পুরাতন এবং প্রধান বিমানঘাঁটি হলো এই তেলনফ। যা সামরিক বিমান এবং পরমাণু অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় বলে ধারণা করা হয়। ইসরাইল এখানে এফ-১৫ যুদ্ধবিমান ও বিশেষ বাহিনীর ইউনিট ৬৬৯-এর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। ইউনিট ৫৫৫ ইউনিট ৫৫৫ মূলত স্কাই ক্রোস নামে পরিচিত। ইসরাইলের আকাশযুদ্ধ পরিচালনার একটি অত্যন্ত গোপনীয় ইউনিট। এটি মূলত ইলেকট্রনিক যুদ্ধ

পরিচালনা করে এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করে। হামলার প্রভাব মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের মিসাইল হামলার কারণে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং এসব সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণ থেকে দেখা যায়, ইরানের মিসাইলগুলো ইসরাইলের এসব ঘাঁটিকে সঠিকভাবে লক্ষ্যবস্তু করেছে এবং নেভাতিমসহ বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের প্রতিক্রিয়া ইসরাইল সরকার ইরানের এই হামলার বিষয়ে এখনও পুরোপুরি বিস্তারিত প্রকাশ করতে অনিচ্ছুক। তবে বিশ্লেষকরা বলছেন, এটি ইসরাইলের সামরিক শক্তির ওপর বড় ধরনের আঘাত হেনেছে। ইসরাইলের উত্তরাঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের এই হামলার ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে সাম্প্রতিক এই

মিসাইল হামলা ইরান ও ইসরাইলের মধ্যকার সামরিক প্রতিযোগিতায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী