ইয়েশা সাগরের অভিযোগের জবাব দিল চিটাগাং কিংস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২৮ পূর্বাহ্ণ

ইয়েশা সাগরের অভিযোগের জবাব দিল চিটাগাং কিংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৮ 142 ভিউ
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করছিলেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। তবে আসরের মাঝপথেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান এবং ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তোলেন। এবার তার সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে চিটাগাং কিংস। বুধবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে চিটাগাং কিংস জানিয়েছে, বিপিএল চলাকালীন ইয়েশা সাগরের অপেশাদার আচরণে আমরা হতাশ এবং এর প্রতিবাদ জানাই। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের কোনো পূর্বানুমতি ছাড়াই তিনি বাংলাদেশ ছেড়েছেন, যা তার সঙ্গে করা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েশা সাগর ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, বাংলাদেশে থাকার সময় তিনি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মুখোমুখি হয়েছিলেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলছে চিটাগাং কিংস। তারা জানিয়েছে, যদি

নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্যিই থাকত, তাহলে তিনি এক মাসেরও বেশি সময় বাংলাদেশে অবস্থান করলেন কেন? কেন তিনি বিপিএলের প্রতিটি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন? এটি স্পষ্ট যে তার হঠাৎ চলে যাওয়ার আসল কারণ নিরাপত্তা নয়, বরং চুক্তি ভঙ্গ করে ভারতে লিজেন্ডস-৯০ টুর্নামেন্টে যোগ দেওয়ার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত। চিটাগাং কিংস আরো জানায়, ইয়েশা সাগর ১৯ জানুয়ারি আমাদের কাছে তার পাসপোর্ট জমা দেন। ২৪ ও ২৫ জানুয়ারি সরকারি ছুটির দিন থাকায় তার পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য ২৮ জানুয়ারির দাবি অযৌক্তিক ছিল। তা ছাড়া, চুক্তি অনুযায়ী মাঝপথে দল ছেড়ে চলে যাওয়ায় তার প্রাপ্য অর্থের ৫০% পরিশোধ স্থগিত রাখা হয়। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, তার সঙ্গে করা চুক্তিতে স্পষ্ট উল্লেখ

ছিল যে, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে। তিনি আসরের মাঝপথে চলে যাওয়ার পাশাপাশি অন্য লিগে অংশ নিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, যা তার পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে। ইয়েশার আচরণকে ‘অপেশাদার’ হিসেবে আখ্যা দিয়ে চিটাগাং কিংস জানায়, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, অসদাচরণ বা অবৈধ কার্যকলাপে জড়িত হলে ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের না জানিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন এবং বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার পরও কোনো আনুষ্ঠানিক আলোচনা করতে রাজি হননি। বিবৃতিতে আরো বলা হয়, যদি ইয়েশা সাগর সত্যিই মনে করেন যে, তিনি কোনো ভুল করেননি, তাহলে তার উচিত ছিল বাংলাদেশে থেকে আইনি

নোটিশের জবাব দেওয়া এবং বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস