ইয়েমেনে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মার্কিন হামলায় নিহত ৬৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

ইয়েমেনে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মার্কিন হামলায় নিহত ৬৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন নিহত এবং আরও ৪৭ জন আহত হয়েছেন। সোমবার হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল ১১৫ জন আফ্রিকান অভিবাসীকে আশ্রয় দেওয়া একটি কেন্দ্র। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) তত্ত্বাবধানে থাকা এই আশ্রয়কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলাকে দেশটি ‘পুরোপুরি যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশন প্রচারিত ফুটেজে দেখা যায়, হামলায় আশ্রয়কেন্দ্রটির ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয়,

মার্কিন বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি এবং বিশেষজ্ঞ দল তা নিষ্ক্রিয় করার কাজ করছে। যদিও এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইয়েমেনি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১,২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে। যাতে ১,৩০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, তিনি হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ‘নির্ণায়ক এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি পরে তাদেরকে ‘সম্পূর্ণভাবে ধ্বংস করার’ হুমকি দেন তিনি। হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী মূলত ২০২৩ সালের নভেম্বর থেকে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি

জানিয়ে লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মান্দেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মার্কিন বাহিনীও ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। যাতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে বেসামরিক হতাহতের পরিমাণও বাড়ছে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গাজায় ইসরাইলি বাহিনীর ১৯ মাসব্যাপী বর্বর অভিযানে ৫২,৩০০-রও বেশি মানুষ নিহত হয়েছে। তবে গাজার তথ্য অফিস হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনিদের তথ্য সমন্বয় করে নিহতের মোট সংখ্যা ৬২ হাজারেরও বেশি বলে উল্লেখ করেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় দেড় লাখ ফিলিস্তিনি। এহেন পরিস্থিতিতে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরাও তাদের

হামলা স্থগিত করেছিল। তবে গত মাসে ইসরাইল নতুন করে গাজায় বিমান হামলা শুরু করলে হুথিরা আবারও পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩