ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ৮ মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ৮ মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৮টি নতুন মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গত রোববার (২৪ নভেম্বর) ইমরান খানের ‘চূড়ান্ত বিক্ষোভে’র আহŸানে সাড়া দিয়ে ইসলামাবাদে অভিমুখে যাত্রা করেন হাজার হাজার পিটিআই কর্মী। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই বিক্ষোভের নেতৃত্ব দেন। তবে পথিমধ্যেই প্রায় ১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করে পিটিআই। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদে পৌঁছানোর পর আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে কমপক্ষে আট

কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করে পিটিআই। এবিষয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘বিক্ষোভে কোনো গুলি চালানো হয়নি এবং কোনো লাশ হাসপাতালে আসেনি। পিটিআই নেতারা ১০ থেকে ২০০ জন নিহত হওয়ার কথা বললেও এটি সত্য নয়।’ এদিকে মতিউল্লাহ জান নামে একজন সাংবাদিককে সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহীনি। মতিউল্লাহ জান সা¤প্রতিক এই বিক্ষোভে সম্ভাব্য নিহতদের বিষয়ে তদন্ত করছিলেন। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) নেতৃত্বাধীন সরকার ফেব্রæয়ারিতে ক্ষমতায় আসে। তবে পিটিআই সামরিক হস্তক্ষেপের অভিযোগ তুলে সরকার গঠনে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই ইমরান খানের মুক্তি ও নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আন্দোলন করছে পিটিআই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া