ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ |
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদে অবস্থিত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেন। সংবিধানের অনুচ্ছেদ ৯ অনুযায়ী মানুষের জীবন ও চিকিৎসাসেবার মৌলিক অধিকার নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী শিফা হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে একজন হৃদরোগ বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান এবং তার বোন ড. উজমা খান যুক্ত থাকবেন। এই পরীক্ষার যাবতীয় খরচ তার পরিবার বহন করবে। তবে রায়ের সঙ্গে বেশ কিছু কড়া শর্ত দেওয়া

হয়েছে। হাসপাতালের মেডিকেল রিপোর্ট কোনোভাবেই সংবাদমাধ্যম বা জনসমক্ষে প্রকাশ করা যাবে না কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এই সুবিধা বাতিল করা হবে। এছাড়া হাসপাতালের আশপাশে কোনো ধরনের রাজনৈতিক জমায়েত বা বিক্ষোভ করা নিষিদ্ধ করা হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, ইমরান খান এখন থেকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন এবং তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে কারা কর্তৃপক্ষ আদালতে দাবি করেছিল যে কারাগারে তাকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন মেডিকেল রিপোর্টে তার মানসিক চাপ, রক্তচাপের সমস্যা এবং চোখের চিকিৎসার

বিষয়টিও তুলে ধরা হয়েছিল। সূত্র: দ্য ডন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!