ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬

ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬ |
ভিডিওর মাধ্যমে সব বিষয়ে জানতে ইউটিউবের বিকল্প এখন নেই বললেই চলে। দিনে অন্তত একবার ইউটিউবে ঢুঁ দেওয়া হয় না– এমন দর্শক নেই। কর্তৃপক্ষ ইউটিউবকে জনপ্রিয় করতে সামান্য বিরতিতেই আনে পরিবর্তন আর দৃষ্টিনন্দন সব ফিচার। এরই ধারাবাহিকতায় ইউটিউব আবার কয়েকটি নতুন ফিচার উন্মোচনের কথা জানিয়েছে। নতুন করে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। সংস্থাটি বলছে, সারাবিশ্বে ক্রমে এসব আপডেট গ্রাহকের জন্য অবমুক্ত করা হবে। ক্লিয়ার স্ক্রিন মোড উল্লেখযোগ্য কয়েকটি আপডেটের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো ক্লিয়ার স্ক্রিন মোড। এই ফিচার চালু করলে ভিডিও চলার সময় স্ক্রিন থেকে আইকন, বাটন ও অন্যসব লেখা সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকবে। এর ফলে কোনো বাধা ছাড়াই পুরো ভিডিও

উপভোগ করা যাবে। টুএক্স প্লেব্যাক স্পিড এ ছাড়া টুএক্স প্লেব্যাক স্পিড ফিচার আনা হয়েছে। আগ্রহীরা এর মাধ্যমে সবকটি শর্টসকে আরও দ্বিগুণ গতিতে দেখতে পারবেন। ফলে কম সময়ে বেশি ভিডিও দেখার সুযোগ তৈরি হবে। অন্যদিকে ইউটিউবে আরও কিছু নতুন প্লেব্যাক কন্ট্রোল ফিচার উন্নয়ন করা হয়েছে। এসব ব্যবহার করে ভিডিও পজ করার পরে সহজেই মিউট করা যাবে। ভিডিও চলাকালে কন্ট্রোল হবে আরও নিয়ন্ত্রিত। আইকনে কয়েকটি পরিবর্তন ইন্টারফেসে দৃশ্যমান হবে বড় ধরনের পরিবর্তন। এর আগে লাইক (থাম্বসআপ) আইকনের বদলে অনেকটা ইনস্টাগ্রামের মতো হার্ট আইকন ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে শর্টস থেকে ডিসলাইক বাটন সরিয়ে তার বদলে নট ইন্টারেস্টেড অপশন আনা হয়েছে। এ ছাড়া ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল

অপশন ব্যবহার করা হয়েছে। জনপ্রিয় হচ্ছে শর্টস অনেক কনটেন্ট ক্রিয়েটর এখন শর্টস তৈরিতে বেশি মনোযোগ দিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, সারাবিশ্বে প্রতিদিন ২০ কোটির বেশি দর্শক এখন শর্টস নিয়ে ব্যস্ত সময় পার করেন। তুমুল জনপ্রিয় এই প্ল্যাটফর্মকে দৃষ্টিনন্দন করতেই নতুন সব ফিচার আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রমে বিশ্বের সবকটি দেশের ইউটিউব দর্শকের জন্য এই পরিষেবা উন্মুক্ত করা হবে। সবার কাছে এই সুবিধা পৌঁছাতে কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার