আর্থিক প্রতিষ্ঠান খাতের আকার ছোট হয়ে আসছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

আরও খবর

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও

বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আর্থিক প্রতিষ্ঠান খাতের আকার ছোট হয়ে আসছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
নানা অনিয়ম-জালিয়াতির কারণে আমানত ফেরত দিতে না পারা আর্থিক প্রতিষ্ঠান খাতের আকার ছোট হয়ে আসছে। এসব প্রতিষ্ঠান উচ্চ সুদ দিয়েও এখন আমানত পেতে হিমশিম খাচ্ছে। সুদ যোগ করেও প্রতিষ্ঠানগুলোর আমানত স্থিতি বাড়ছে না। কমে যাচ্ছে ঋণ। আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা ২০ প্রতিষ্ঠানের প্রভাবে পুরো খাতে এই নেতিবাচক প্রভাব পড়েছে। শিগগিরই পাঁচটি প্রতিষ্ঠান বন্ধের পর এ খাতের আকার আরও ছোট হয়ে যাবে। বন্ধ হতে যাওয়া পাঁচ প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। এরই মধ্যে

এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া পরিস্থিতি উন্নতির জন্য সময় দেওয়া হয়েছে আরও চার প্রতিষ্ঠানকে। পরিস্থিতি উন্নতি নাহলে পরের ধাপে একীভূত করা হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স অ্যান্ড কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স। বিদ্যমান নিয়মে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা বন্ধ হলে একজন আমানতকারীর যত টাকাই জমা থাকুক আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পান। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পুনরুদ্ধার বা সম্পত্তি বিক্রি করে আনুপাতিক হারে টাকা ফেরত দিতে হয়। তবে আর্থিক খাতে শৃঙ্খলা আনতে এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের সরকার থেকে ১০ লাখ

টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। অবশ্য শুধু ব্যক্তি পর্যায়ের আমানতকারী অর্থ ফেরত পাবেন, নাকি সব পর্যায়ের আমানতকারীকে দেওয়া হবে স্কিম ঘোষণার পর তা জানা যাবে। ৫ প্রতিষ্ঠানে ব্যক্তি আমানত ৩ হাজার কোটি টাকা আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যক্তি আমানত ছাড়াও অন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত ও ঋণ নিয়ে কার্যক্রম পরিচালনা করে। বন্ধ হতে যাওয়া এসব প্রতিষ্ঠানের মোট আমানত রয়েছে ১৩ হাজার ৩০ কোটি টাকা। আর অন্য ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে ২ হাজার ২০২ কোটি টাকা। পুরো এই দায়ের মধ্যে ব্যক্তি আমানত রয়েছে তিন হাজার ৩ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ে তিন হাজার ৪১৫ কোটি টাকা আমানত এবং অন্য

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ রয়েছে ৪৬৪ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানত এক হাজার ৪০৬ কোটি টাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের তিন হাজার ৫৬০ কোটি টাকা আমানত ও অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ রয়েছে এক হাজার ৫০৫ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানত রয়েছে ৬৪৬ কোটি টাকা। আভিভা ফাইন্যান্সের ৫ হাজার ২১৭ কোটি টাকা আমানত এবং অন্য প্রতিষ্ঠানের ঋণ রয়েছে সাড়ে তিন কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি থেকে নেওয়া আমানত ৮১০ কোটি টাকা। এফএএস ফাইন্যান্সের ৩৮৯ কোটি টাকা আমানতের মধ্যে ব্যক্তি আমানত ১০৫ কোটি টাকা। আর ফারইস্ট ফাইন্যান্সের ৪৫০ কোটি এবং অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ রয়েছে ৩৪৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটির ব্যক্তি

আমানত মাত্র ৩৬ কোটি টাকা। ঋণ-আমানতে উন্নতি নেই বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো গড়ে ৬ শতাংশের মতো সুদে আমানত নিলেও আর্থিক প্রতিষ্ঠান দিচ্ছে ১০ শতাংশের ওপরে। এরপরও আমানত বাড়ছে না। গত মার্চ শেষে এসব প্রতিষ্ঠানের সুদসহ আমানত স্থিতি দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৫৯ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে যা ছিল ৫১ হাজার ১২৭ কোটি টাকা। গত মার্চ পর্যন্ত মোট আমানতের ৪৭ হাজার ২২৮ কোটি টাকা বেসরকারি খাতের। এর মধ্যে ব্যক্তি আমানত ২১ হাজার ৫৯৬ কোটি টাকা। বাকি আমানত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের। সরকারি খাতের আমানত মাত্র ৪ হাজার ৩৩১ কোটি টাকা। আমানত ফেরত পেতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, ঘেরাওসহ নানা কর্মসূচি

পালন করে আসছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আমানতকারী। প্রতিষ্ঠানগুলোর কেবল আমানতের দুরবস্থা নয়, ঋণও কমে যাচ্ছে। গত মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ স্থিতি কমে ৭৮ হাজার ৪২৫ কোটি টাকায় নেমেছে। তিন মাস আগে গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল ৭৮ হাজার ৮২৯ কোটি টাকা। এর মানে এসব প্রতিষ্ঠানের নতুন করে ঋণ বিতরণ হচ্ছে খুব কম। আর যা আদায় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে বেতন-ভাতা, স্থাপনা ভাড়াসহ অন্যান্য পরিশোধে। এসব ঋণের বড় অংশই নানা অনিয়ম-জালিয়াতির মাধ্যমে মালিকপক্ষ বের করে নিয়ে যায় বলে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পরিদর্শনে উঠে আসে। আর্থিক খাতের প্রতি আস্থা ফেরাতে এর আগে অন্তর্বর্তী সরকার সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী

ব্যাংক গঠন করেছে। এই ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে। ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ছিল এস আলমের নিয়ন্ত্রণে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ