আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন, তবে ইউক্রেন যুদ্ধ চলতে থাকায় তিনি হতাশ। মঙ্গলবার ‘পড ফোর্স ওয়ান’ নামক এক পডকাস্টে ট্রাম্প বলেন, আমরা পুতিনকে চিনি, এবং মেলানিয়া তাকে পছন্দ করেন। তবে সম্প্রতি পুতিনের সঙ্গে তার ফোনালাপের পর মেলানিয়া বলেছিলেন, দুঃখের বিষয়, তারা আবারও কিয়েভে বোমা ফেলেছে। চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে শান্তিচুক্তির জন্য আগের ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ দিনে নিয়ে এসেছেন। তিনি হুমকি দিয়েছেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে রুশ কর্মকর্তারা ট্রাম্পের এই

আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, আলোচনায় বসতে হলে সংঘাতের মূল কারণগুলো নিয়ে কথা বলতে হবে। এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মেলানিয়া ট্রাম্পের ভূমিকা হয়তো অনেকেই উপেক্ষা করছেন। তার শৈশব কেটেছে সোভিয়েত যুগের স্লোভেনিয়ায়—যা বর্তমানে কিয়েভের ঘনিষ্ঠ মিত্র। এই পটভূমিই ইউক্রেন সংঘাত বন্ধে তার গভীর আগ্রহের কারণ হতে পারে। মার্কিন কংগ্রেস সদস্য ডন বেকন এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের অবস্থান ইউক্রেন নিয়ে স্পষ্টভাবেই পরিবর্তিত হয়েছে। তিনি আরও যোগ করেন, আমি অবাক হবো না যদি মেলানিয়া এই পরিবর্তনে নিঃশব্দে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী