আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে: মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে: মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
ভারত গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে বলে তিনি দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে, তার শিরায় রক্ত নয়, বরং সিঁদুর টগবগ করে ফুটছে বলেও মন্তব্য করেছেন। বুধবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এসব কথা বলেন। এ সময় ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ বলেও দাবি করেন তিনি। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার। প্রধানমন্ত্রী মোদি এদিন রাজস্থানের সীমান্তবর্তী জেলা বিকানেরের দেশনোকের এক জনসভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেন। এ প্রকল্পে ভারতের সহস্রাধিক রেলস্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই তৈরি হয়েছে ১০৩টি স্টেশন। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে

এই স্টেশনগুলোতে। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। এ সময় মোদি বলেন, ‘যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ‘মোক্ষম জবাব’ দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসীঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে’। মোদি দাবি করে বলেন, ‘গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে— যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়’। এ সময়, ‘রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’ মন্তব্য করে মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অপারেশন সিন্দুর তিনটি ফর্মুলা নির্ধারণ করেছে। প্রথমত, যদি ভারতে কোনো সন্ত্রাসী হামলা হয়, তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

আমাদের বাহিনী সময়, পদ্ধতি এবং পরিস্থিতি নির্ধারণ করবে। দ্বিতীয়ত, ভারত পারমাণবিক বোমার হুমকিতে ভয় পাবে না। তৃতীয়ত, আমরা সন্ত্রাসবাদী এবং তাদের ওপর নির্ভরশীল সরকারের মধ্যে পার্থক্য করব না’। মোদি দাবি করেন, ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে ‘মাটিতে নামিয়ে’ এনেছে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা