আবারও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন ড. ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪

আরও খবর

প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের

দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!

ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে

সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ

বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ

ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার

অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”

আবারও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন ড. ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ |
দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (১৯ অক্টোবর) আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। রাজনৈতিক দলগুলো হলো- গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব রহমান পার্থ) ও জাতীয় মুক্তি কাউন্সিল। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, সংস্কারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। এর ধারাবাহিকতায় আগামী শনিবার ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আবার সংলাপ হবে। আরও দুই-একটি দলকে এই দফায় বা

আগামী দফায় আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ছাড়াও আরও কয়েকটি বিষয়ে আলাপ হবে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আজ কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ডিমের দাম সবচেয়ে ঊর্ধ্বমুখী। আমদানি পর্যায়ে শুল্ক ৩৩ শতাংশ থেকে ১৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ভোজ্যতেলের বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ শুল্ক কমিয়ে আনা হয়েছে। ৯৯ শতাংশ গার্মেন্টস চালু হয়েছে। এ ছাড়া নানাবিধ কারণে এক শতাংশ বন্ধ রয়েছে। জাতীয় পার্টি সংলাপে দাওয়াত পাচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে

রাজনৈতিক দলগুলোর সংলাপ একটি চলমান প্রক্রিয়া। যাদের সঙ্গে আলোচনা হবে তাদের নাম বলেছি। অন্য কার সঙ্গে আলোচনা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”