আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম বিচ এলাকায় একটি মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই মাঠের কাছেই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নিরাপদে আছেন ট্রাম্প। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছে তার প্রচার শিবির। তবে এই গুলি কে চালিয়েছে তা এখনো জানা যায়নি। ট্রাম্পকে লক্ষ্য করেই যে গুলি চালানো হয়েছে- তাৎক্ষণিকভাবে এমন আভাসও পাওয়া যাচ্ছে না। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গলফের মাঠের কাছে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন দুই ব্যক্তি। তারাই একে অপরের ওপর গুলি চালিয়েছেন। তারপরও এই গোলাগুলি ট্রাম্পের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয়। কারণ, মাত্র দুই মাস আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার ওপর গুলি চালানো

হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। দেশটিতে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস। পেনসিলভানিয়ার ঘটনার পর এই বাহিনীর সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এ ছাড়া অন্তত পাঁচ সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। এই নির্বাচনে তার প্রচারের কাজে নিয়োজিত শিবির এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রোববার ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি এলাকায় গুলির ঘটনাটি ঘটে। তবে তিনি নিরাপদে আছেন। আপাতত এর বেশি কিছু জানানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের একাধিক

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফের মাঠে খেলছিলেন ট্রাম্প। এই মাঠটি মার-এ-লাগো এলাকায় তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। গোলাগুলির পর গলফের মাঠটি দ্রুত নিরাপত্তার আওতায় নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার