‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফর করলেন সৌদি আরবে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর প্রতি অকুণ্ঠ প্রশংসা জানালেন তিনি। রিয়াদে বিশ্বের শীর্ষ ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প মজা করে যুবরাজকে প্রশ্ন করেন, মোহাম্মদ, আপনি রাতে ঘুমান কিভাবে? কী অবিশ্বাস্য কাজ আপনি করেছেন! ট্রাম্প বলেন, তিনি (এমবিএস) রাতে আমাদের মতোই বিছানায় গড়াগড়ি করেন। ভাবেন— ‘আর কীভাবে উন্নতি করবো?’ এ মন্তব্যে যুবরাজ হাসি দিয়ে সাড়া দেন এবং উপস্থিত শ্রোতারা দাঁড়িয়ে করতালি দেন। ৭৮ বছর বয়সি ট্রাম্প সৌদি আরবের পরিবর্তনের ভূয়সী প্রশংসা করে বলেন, সমালোচকরা মনে করত এটা সম্ভব না। কিন্তু গত আট বছরে সৌদি আরব তাদের

ভুল প্রমাণ করেছে। আমি তাকে (এমবিএস) অনেক পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ট্রাম্প ঘোষণা দেন, এমবিএস এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের অনুরোধে তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। এ সময় ট্রাম্প রসিকতা করে বলেন, ক্রাউন প্রিন্সের জন্য আমি কী-না করি! ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ বলেও অভিহিত করেছেন। তিনি সৌদি নেতৃত্ব, অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক মঞ্চে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেছেন। সৌদি নেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনারা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ, রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘দিন-রাত পরিশ্রমী

নেতা’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী