ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা
হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা
‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ
প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ
এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার
আদালতে এনসিপি নেতা সালাউদ্দিনের ওপর ছাত্রদলের ডিম নিক্ষেপ
সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত।
আজ ৫ই আগস্ট, বুধবার তাকে আদালতে হাজির করা হলে বগুড়া সদর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।
এ সময় আদালত চত্বরে গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, আজ ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে ডিবির গাড়িতে তোলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং বিভিন্ন স্লোগান দেন।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের
সদস্যসচিব রাফিউল আল আমিন বলেন, তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯শে জুলাই গাজী সালাউদ্দিন তানভীর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে সমালোচনার মুখে তিনি পোস্টটি ডিলিট করে দেন। এ ঘটনায় গত ২রা আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে সদর থানায় মামলাটি করেন। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, সাইবার সুরক্ষা আইনে করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে অভিযুক্ত গাজী সালাউদ্দিন
তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।