আট জিম্মি মারা গেছে, ইসরাইলকে জানাল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

আট জিম্মি মারা গেছে, ইসরাইলকে জানাল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে ২৬ জন জিম্মি অবস্থায় রয়েছে। সেই জিম্মিদের মধ্যে অন্তত আটজন মারা গেছে। বিষয়টি ইতোমধ্যে ইসরাইলকে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত একজন বিষয়টি দ্য টেলিগ্রাফকে জানিয়েছে। বিট্রিশ গণমাধ্যমটি বলছে, যে আটজন মারা গেছে তাদের তালিকা গতকাল রাতে ইসরাইলকে দিয়েছে হামাস। কোন কোন জিম্মি জীবিত রয়েছে তা এখনও পরিষ্কার নয়। হিব্রু মিডিয়া জানিয়েছে, জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলেছে ইসরাইল। জিম্মিদের সুস্থতা নিয়ে পরিবারগুলো উদ্বেগ প্রকাশ করেছে। জীবনের অনিশ্চয়তায় থাকা জিম্মিদের মধ্যে রয়েছে শিরি বিবাস, তার স্বামী ইয়ারডেন এবং তাদের দুই ছেলে এরিয়েল ও কফির। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় পরিবারটির সদস্যদের তুলে নিয়ে যায় হামাস, যার ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে

প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মা বিবাস তার সন্তাদের জড়িয়ে রেখেছেন। হামাসের দাবি, ইসরাইলের বোমা হামলায় পরিবারটির সদস্যরা মারা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা