আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন: আমির খসরু মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন: আমির খসরু মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন হবে। নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। বুধবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে।

যুব সমাজের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে। আমির খসরু আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে উল্লেখ করে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোন সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, বিএনপি তে দলবাজি, বিশৃঙ্খলা, চাঁদাবাজি সহ্য করা হবে না। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা সভাপতি সাবের আহম্মদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ: কারা কখন দেখতে পাবেন, বাংলাদেশে কি দেখা যাবে নির্মাণাধীন মাদ্রাসার তদন্তে যাওয়া পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের দৌরাত্ম্য কমছেই না আবারও সাভারে প্রেশার কুকার বোমা উদ্ধার ঢাবির ‘ওসমান হাদি’ হল থেকে দুই সমকামী ছাত্র আটক, হল থেকে বহিষ্কার ভারত-মার্কিন গোয়েন্দা তৎপরতার মধ্যেই সাভারে জেএমবি সদস্য বোমা ও সরঞ্জামসহ আটক বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিনই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বরিশাল জেলা জজ আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরণ ভারতীয় মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসেই থাকছেন মোস্তাফিজ নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’