আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫
     ৬:০৬ অপরাহ্ণ

আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ৬:০৬ 86 ভিউ
রাজধানীতে মেট্রো রেলে আজ (১৩ই নভেম্বর) একটি বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করছে জুলাই সমর্থিত সরকারের কুশীলবরা – এমন তথ্য পাওয়া গেছে একটি গোপন সূত্র থেকে। সূত্রটি দাবি করেছে, এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন, যার মাধ্যমে মেট্রো রেলে আগুন লাগিয়ে বা অন্য কোনো সহিংসতা সৃষ্টি করে আওয়ামী লীগকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হবে। সূত্রের ভাষ্যমতে, ঢাকা মেট্রোতে কর্মকর্তার গোপন তথ্যের প্রেক্ষিতে জানা যায়, “আজ মেট্রোতে কিছু করার পরিকল্পনা করেছে সরকার। উপর থেকে নির্দেশ এসেছে আজকের জন্য কিছু পয়েন্ট থেকে কর্মকর্তা সরিয়ে ফেলার। সম্ভবত কিছু ঘটাবে।” এই নির্দেশের ফলে মেট্রো রেলের নির্দিষ্ট কয়েকটি স্টেশন বা পয়েন্ট থেকে নিরাপত্তা কর্মকর্তাদের

সরিয়ে নেওয়া হচ্ছে, যা ঘটনা ঘটানোর জন্য ‘পথ পরিষ্কার’ করার ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করা হয়েছে। এই অভিযোগকারী সূত্র আরও জানিয়েছে, সরকারের এই পরিকল্পিত অপারেশনের উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দোষারোপ করে জনমনে ভীতি সৃষ্টি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করা। “তোমরা চাইলে এটা সবাইকে জানিয়ে দেশবাসীকে সতর্ক রাখতে পারো,” বলে সূত্রটি জনগণকে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষর পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গতকাল সারারাত সোশ্যাল মিডিয়ায় এই তথ্য ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, রাজধানীবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে বেড়েছে, বিশেষ করে যারা প্রতিদিন মেট্রোতে যাতায়াত করেন, তারা আতঙ্কিত। রাজনীতি সচেতন ব্যাক্তিরা

মনে করছেন, “এমন কোন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। গত জুলাই-আগস্টে সরকার পতনের জন্য মেট্রো সহ রাষ্ট্রীয় অনেক স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছিল। আন্দোলনকারীরা লক্ষ্য পূরনের জন্য কতো নৃশংস হতে পারে সেটা দেশ বাসী দেখেছে। এবার আওয়ামীলীগের কর্মসুচিকে কলংকিত করার জন্য আবার শঠতার আশ্রয় নিতে বাধবে না তাদের” জনগণের প্রতি সতর্কবার্তা: আজ মেট্রো রেল ব্যবহারকারীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। দেশবাসীকে সচেতন থাকতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল