অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৪ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের হয়ে ৯৬ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। এছাড়া ৫৭ বলে ৮টি চার আর এক ছক্কায় ৬১ রান করেন অ্যালেক্স ক্যারি। ভারতের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা ও বরুন চক্রবর্তী। টার্গেট তাড়া করতে নেমে ৪৩ রানে দুই ওপেনার শুভমান গিল আর অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে

স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে ১১১ বলে ৯১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৬২ বলে ৪৫ রান করে ফেরেন স্রেয়াশ আইয়ার। এরপর বিরাট কোহলির সঙ্গে ৫২ বলে ৪৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল। তিনি ৩০ বলে এক চার আর এক ছক্কায় ২৭ রান করে ফেরেন। পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৪৬ বলে ৪৭ রানের জুটি গড়ে সেঞ্চুরি কাছাকাছি চলে যান বিরাট কোহলি। কিন্তু অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন কোহলি। দলকে জয়ের দুয়ারে নিয়ে গিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৯৮ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৪ রানে ফেরেন কোহলি। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে দলের জয়

নিশ্চিতের ৬ রান আগেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে এক চার আর তিন ছক্কায় ২৮ রান করে ফেরেন। ৪৯তম ওভারে ম্যাক্সওয়েলের করা প্রথম বলে ছক্কা হাাঁকিয়ে ১১ বল আগেই দলের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। ভারতের ৪ উইকেটের জয়ে ৩৪ বলে দুই চার আর দুই ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনালে উঠে গেল ভারত। টুর্নামেন্টের অতীতের আট আসরে ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া আর ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ২০০০ ও

২০১৭ সালে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরে যায় ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!