অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
অস্ট্রিয়ার গ্র্যাজ শহরে একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর ডয়চে ভেলে ও ইন্ডিপেন্ডেন্টের। অস্ট্রিয়ান পুলিশ নিশ্চিত করেছে, মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের ভেতরে গুলির শব্দ শোনা যায়। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে। সময়ের ব্যবধানে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। স্থানীয় সংবাদপত্র ক্রোনেন জেইটুং জানিয়েছে, স্কুলে কমপক্ষে আটজনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং পুলিশ ভবনটি তল্লাশি করছে। অস্ট্রিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম ওআরএফ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গুরুতর আহতও রয়েছে। সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন ছাত্র ছিলেন। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি

নিজেকে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, ড্রেইয়ারশুটজেনগাসে নামক রাস্তায় অভিযান চলছে। যেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। তবে তারা আর মন্তব্য করতে অস্বীকার করেছে। তারা বলেছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। বর্তমানে কর্তৃপক্ষ ভবনটি তল্লাশি করছে এবং জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জনম জিরাতি সুখ অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস