‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:৩১ অপরাহ্ণ

‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩১ 149 ভিউ
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এ. আরাফাত এক টুইটে বিএনপি, জামায়াত, এনসিপি ও ড. ইউনূসের অনুসারীদের রাজনৈতিক সহিংসতার সংস্কৃতিকে কটাক্ষ করেছেন। তার মন্তব্যে উঠে এসেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অব্যাহত হামলা, নারীনেত্রীদের ওপর নির্যাতন-নিপীড়ন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন। এ. আরাফাত লিখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে সবাই “ভদ্রতা” দাবি করে, কিন্তু সাবের হোসেন চৌধুরী, সালমান এফ. রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলকের মতো আওয়ামী লীগ নেতাদের ওপর ডিম ছোড়াকে বৈধ মনে করা হয়। তিনি প্রশ্ন তুলেছেন, এটিই কি রাজনৈতিক সংস্কৃতি? একইভাবে, জাতীয় পার্টির নেতার বাড়িতে হামলা বা তাদের কার্যালয়ে অগ্নিসংযোগকে কি স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত? ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা

করাও কি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? টুইটে তিনি উল্লেখ করেন, এনসিপির কোনো নারী নেত্রীকে সমালোচনা করা মানেই ‘অগ্রহণযোগ্য’ বলা হয়, অথচ আওয়ামী লীগের নারীনেত্রীদের জুতার মালা পরানো হয়েছে, চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করা হয়েছে। তখন ড. ইউনূসের অনুসারীরা এসব ঘটনা দেখতে চায়নি। তবুও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে— তারা ফখরুলকে স্পর্শ করেনি, এমনকি এনসিপির নারী নেত্রীকেও ডিম ছুড়ে আক্রমণ করেনি। আরাফাত বলেন, যদি ফখরুলের জায়গায় ওবায়দুল কাদের থাকতেন, তবে নিশ্চিতভাবেই ডিম নিক্ষেপ হতো। একইভাবে, যদি সেই নারী নেত্রী আওয়ামী লীগের হতেন, তবে তাকেও ডিম হামলার শিকার হতে হতো। গত এক বছরে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইউনূসের সশস্ত্র বাহিনী এই সংস্কৃতিই

চালু করেছে। একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, আওয়ামী লীগের নারী নেত্রীদের লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে। এমনকি এক ঘটনায় ছাত্রলীগ কর্মীর বাড়িতে হামলা চালিয়ে, তাকে না পেয়ে নামাজরত অবস্থায় তার মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক সহিংসতা পৌঁছেছে নৃশংসতার চরম পর্যায়ে। তবুও আওয়ামী লীগের কর্মীরা যখন ফখরুলের নাগাল পেয়েছিল, তখন তারা গালাগালও করেনি। ভিড়ের মধ্যে শুধু একজনকে শোনা গেছে বলতে: “আপাকে ছুঁবেন না, আখতারকে ডিম মারুন।” অর্থাৎ বিরোধী দলের নারী নেত্রীকেও ন্যূনতম সম্মান দেওয়া হয়েছে। এ. আরাফাতের মতে, আওয়ামী লীগ যতই রাজনৈতিক ক্ষতির শিকার হোক, প্রতিশোধ নেয়নি—বরং প্রতীকী প্রতিবাদ করেছে। তিনি আরও লিখেছেন, কোনো নির্দেশনা বা সাংগঠনিক চেইন অব

কমান্ড ছাড়াই আওয়ামী লীগের সাধারণ কর্মীরা যে রাজনৈতিক সংস্কৃতি প্রদর্শন করেছে, তা অন্য কোনো দলের নেতৃত্বে নেই। আজ আবারও সেটি প্রমাণিত হলো। আওয়ামী লীগ নেতা সতর্ক করে দেন, যদি ন্যায়বিচারের নামে অন্যায় চলতে থাকে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, নির্বাচন প্রহসনে পরিণত হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা দমন করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়, হাজারো কর্মী মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়, পুত্রের পরিবর্তে পিতাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, কিংবা সন্তানকে না পেয়ে মাকে হত্যা করা হয়—তাহলে প্রতিক্রিয়া আসবেই। এটাই বাস্তবতা। আরাফাতের ভাষায়, ড. ইউনূসের সশস্ত্র বাহিনী এবং তথাকথিত সোশ্যাল মিডিয়ার অনুগামীরা আওয়ামী লীগের প্রতিবাদকে “অপরাধ” আখ্যা দিয়ে সত্যকে আড়াল করলেও, তাদের অন্যায়ের বিরুদ্ধে

প্রতিরোধ গড়ে উঠবেই। এটিই হবে প্রকৃতির বিচার। এছাড়াও তিনি ছবি সংযুক্ত করে দেখিয়েছেন, কীভাবে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইউনূসপন্থীরা আওয়ামী লীগের নারী নেত্রী ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব ছবি বাংলাদেশের নারীদের বিরুদ্ধে সংঘটিত লিঙ্গভিত্তিক রাজনৈতিক সহিংসতার প্রমাণ বহন করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির