অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
ঢাকা সিটি কলেজে অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রায় ১১ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে ‘অবৈধভাবে’ নিজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ নেওয়ার অভিযোগে অধ্যাপক মো. নেয়ামুল হক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোখলেছুর রহমানের পদত্যাগের দাবিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। এই ঘটনায় কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে ১৮ দিন ধরে। কবে কলেজ খুলবে তারও কোন তথ্য নেই। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আগের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিনকে জোর করে পদত্যাগ করিয়ে অধবৈধভাবে পদ দখল করেন অধ্যাপক নেয়ামুল হক। তিনিই উপাধ্যক্ষ পদে নিয়োগ দেন মোখলেছুর রহমানকে। আন্দোলনের কারণে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগ

করেছেন। তবে নেয়ামুল হক এখনও পদত্যাগ করেনি। অক্টোবরের ২৮ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেয়ামুল হক ও উপাধ্যক্ষ মোখলেছুর রহমান নানান স্বেচ্ছাচারিতার পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের যৌক্তিক সমাধান চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ৪ নভেম্বর ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের কথা জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের পাথরকুচি পাতার ১১ অসাধারণ গুণ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয়