অট্টালিকা থেকে কুঁড়ে ঘরে, এরপর হেফাজতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৫৯ পূর্বাহ্ণ

আরও খবর

অট্টালিকা থেকে কুঁড়ে ঘরে, এরপর হেফাজতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৯ 123 ভিউ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব। এর আগে মঙ্গলবার ভোর রাতে মোমিন (২১) নামের এক ছেলের ওই মেয়েটিকে নিজ বাড়ি নওগাঁয় নিয়ে আসে। মোমিনের বাড়ি পৌর শহরের আরজি-নওগাঁ মধ্যপাড়ায়। দিনমজুর পিতা বাবুর একমাত্র ছেলে মোমিন। তারা এক ভাই এক বোন। মোমিন ঢাকায় কাপড়ের সেলসম্যান হিসেবে কাজ করতো। এদিন সন্ধ্যায় মোমিনের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, উৎসুক নারী পুরুষের ভীড়। আর বাড়িতে মা আছে। কিন্তু সে কোনো কথা বলতে নারাজ। ৮ম শ্রেণির ছাত্র এমডি রমজান জোর দিয়ে বলেন, মেয়ে নিজ

থেকে এখানে এসেছে। মেয়ে যেতে চাচ্ছিল না। তারপরও ছেলের বাবা মা মেয়ের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মেয়ে যেতে চাচ্ছিল না। এলাকার স্থানীয় নারী ও পুরুষ এক যোগে জানালেন, মোমিন দোষ করে থাকলে তার বিচার হোক। কিন্তু দিনমজুর পিতা বাবুকে ছেড়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মুমিন এর বাসায় অভিযান চালানো হয়। পরে মোমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন

সুবা তাদের কাছে রয়েছে। এরপর মোমিনের পাশের বাড়ি থেকে সুবাসহ মোমিনকে আটক করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। তবে এবিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। পরবর্তীতে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায়। ওই ছেলের নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার

পরিবার। গত, রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান। জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সে জন্য ৪দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা