জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
লাগাতার তিন বছর ধরে আলু চাষ করে মোটা অঙ্কের লোকসান গুনেছেন সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের চাষিরা। আলুর লোকসান পুষিয়ে নিতে বিকল্প হিসেবে কলা চাষ শুরু করেন তারা। আবহাওয়া ভালো হওয়ায় প্রথম বছরেই ফলনও হয়েছে ভালো। উৎপাদন বেশি হওয়ায় বাজারে কলার দামে পতন ঘটেছে। আলুর পর কলা চাষ করে লোকসানের ফলে ফসল চাষ থেকে বিমুখ হচ্ছেন চাষিরা। তাদের অভিযোগ, বারবার আলুর মৌসুমে দর নিয়ে যা ঘটে, কলার মৌসুমে তা পুরো উল্টো। বর্তমান বাজারে কলার যে দাম পাওয়া যাচ্ছে, তাতে বাগান থেকে কলা তোলা ও বাজারে নেওয়ার খরচও উঠছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় প্রতিবছরই কমবেশি কলা চাষ হয়।

তবে এ বছর ৭০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। ইতোমধ্যে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহে কলা বিক্রির পাইকারি হাট গড়ে উঠেছে। প্রতিদিন এই হাটে কোটি টাকার কলা বেচাকেনা হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিদিন সকাল থেকে শুরু হয় ক্রয়-বিক্রয়। বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে আসেন পাইকাররা। গত মঙ্গলবার দুর্গাদহ বাজারে গিয়ে দেখা যায়, হাটের ভেতরে সারি সারি কলার স্তূপ, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ক্রয়-বিক্রয় ছিল ধীরগতিতে। পাইকারের উপস্থিতিও ছিল কম। চাহিদার তুলনায় কলার পরিমাণ ছিল প্রচুর। ফলে গত সপ্তাহের তুলনায় মঙ্গলবার হাটে প্রতি কাঁদি ২০০ থেকে ২৫০ টাকা কমে বিক্রি হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার চাষি

মিরাজুল ইসলাম বলেন, ‘দুই সপ্তাহ আগেও এক কাঁদি দেশি জাতের সাগর কলা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করেছি, আজ হাটে সেই এক কাঁদি কলা বিক্রি করতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। তাহলে আলু ছেড়ে কলার চাষ করে লাভ কী হলো? তাহলে আমাদের দশা কী হলো, যেই লাউ, সেই কদু।’ হাটে কলা বিক্রি করতে এসে কথা হয় ধামইরহাটের নানইস গ্রামের জলিল শেখের সাথে। তিনি বলেন, ‘দুর্গাদহ কলার হাটের জায়গা ছোট হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা সবাইকে চরম বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে ট্রাক, ভটভটি ও পিকআপ গাড়ি হাটে ঢুকতে পারে না। এতে করে লোড-আনলোড করার সময় নানা অসুবিধা পোহাতে হয়।’ হাটে আসা

কালাই উপজেলার ভুট্টু মিয়া বলেন, ‘ভোররাতে দুর্গাদহ হাটে এসেছি কলা বিক্রি করতে। এখন সকাল সাড়ে ১০টা বাজে, এক কাঁদি কলাও বিক্রি করতে পারিনি। কাঁচামাল, ফেরত নিয়ে গেলেও বিপদ। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। তা ছাড়া কোনো উপায় দেখছি না।’ জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা বলেন, আবহাওয়া ভালো থাকায় এবার ফলন ভালো হয়েছে। আগের তুলনায় কলার চাষ বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে কলার দাম নিয়ে যে হইচই পড়েছে তা নিয়ে আমাদের করার কী আছে। কলার চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকদের সবসময় পরামর্শসহ সার্বিক সহযোগিতা করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার