পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ October, ২০২৬

পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৬ |
পর্তুগাল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। কোচ হোর্হে হেসুসের সঙ্গে দ্বন্দের পর পর্তুগিজ ফরোয়ার্ডের জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে ইঙ্গিত দিয়েছেন তার বোন এলমা অ্যাভেইরো। বৃহস্পতিবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ৫১ বছর বয়সী এই নারী উদ্যোক্তা হতাশা প্রকাশ করে জানান, ‘হ্যাঁ’ অপেক্ষা ‘না’ হওয়ার সম্ভাবনাই এখন বেশি। রোনালদো ও হেসুসের মধ্যে পুনরায় সমঝোতা হওয়ার বিষয়ে সন্দিহান অ্যাভেইরো বলেন, “যখন কেউ বিশ্বাসঘাতকতার শিকার হন, তখন আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে পড়ে।” কোচের সঙ্গে দ্বন্দের বিষয়টি সম্প্রতি একটি দীর্ঘ সামাজিক যোগাযোগমাধ্যম বার্তার মাধ্যমে খোলাসা করেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

সেখানে কোচের বিরুদ্ধে কথা দিয়ে কথা না রাখার অভিযোগ আনেন তিনি, যা তাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রোনালদোর বোন বলেন, “পর্তুগালের মানুষ খুব দ্রুত অতীত ভুলে যায়। রোনালদোর সঙ্গে যা ঘটছে তা দেখে আমি বাকরুদ্ধ। সে অন্তত এমন আচরণের যোগ্য নয়।” এদিকে পর্তুগিজ ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে রোনালদোর জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। কোচ হোর্হে হেসুস এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রুয়েনসা জাতীয় দল অধিনায়ককে দ্রুতই দলে ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। সামনে ডেনমার্ক ও ওয়েলসের বিরুদ্ধে পর্তুগালের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ৪১ বছর বয়সী

রোনালদো কি আবার পর্তুগালের জার্সিতে মাঠে ফিরবেন, নাকি কোচের সঙ্গে এই বিরোধই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনে দেবে—এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
test আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে