ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক
সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা
মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ
মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বান্দরবানে রিসোর্টে নিয়ে এক মারমা তরুণীকে ধর্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তার মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ ১৭ই অক্টোবর, শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা।
তরুণীর অভিযোগ, শৈক্যচিং দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ওই রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও তাকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয়।
ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হলে স্থানীয়রা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের জানান।
খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দা বিপ্লব চাকমার অভিযোগ, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে রিসোর্টটি। বর্তমান সময়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে রিসোর্টটি পরিচালিত বলে জানান তিনি। এখানে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।