ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৬

ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ |
ফেনীর ছাগলনাইয়ায় কৌশলে ডেকে নিয়ে এক অটোরিকশা ব্যবসায়ীকে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীর দোকান থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা আরও ৪০ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে অপহরণকারীদের একজন টাকা আনতে গেলে অপরজনের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী। এ ঘটনায় শনিবার ভুক্তভোগী নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় কুমিল্লার আদর্শ সদর থানার দৌলতপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে খোকন আহমেদ ও তার সহযোগীকে আসামি করা হয়েছে। ১৫ই অক্টোবর ৭টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম থানাপাড়ার লাকি ভবনের দোতলায়

এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্যে জানা গেছে। অপহৃত নিজাম উদ্দিন ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের বাসিন্দা। তিনি আবুল কাশেমের ছেলে এবং ছাগলনাইয়া বাজারের সততা মোটরসের মালিক। নিজাম উদ্দিনের অভিযোগ, খোকন আহমেদ ফেনীর লালপোলে ভাড়া বাসায় থাকেন। তিনি প্রায়ই তার দোকান থেকে সিএনজিচালিত অটোরিকশা কিনতেন। প্রায় দুই সপ্তাহ আগে খোকন তাকে জানান, ছাগলনাইয়া থানাপাড়ার এক নারী তিনটি সিএনজি অটোরিকশা কিনবেন। এজন্য ওই নারীর বাসায় গিয়ে টাকা নিয়ে আসতে হবে। তবে বাসায় গিয়ে টাকা নিতে রাজি হননি নিজাম। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোকন সততা মোটরসে অবস্থান করে তিনটি সিএনজি অটোরিকশা কেনার জন্য পছন্দ করেন। পরে জোরাজুরি করে নিজামকে নিয়ে

লাকি ভবনের দোতলায় যান তিনি। সেখানে একটি কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে আগে থেকে অবস্থান নেওয়া এক ব্যক্তি তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে ফেলেন এবং মুখে স্কচটেপ লাগিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীর ভাষ্য, শুক্রবার ভোরে অভিযুক্ত দুজনের একজন দোকানে গিয়ে তালা খুলে আলমারি থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকাও লুট করা হয়। পরে টাকা আনতে যাওয়া ব্যক্তি ফিরে না আসার সুযোগে অপরজনের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে পালিয়ে যান তিনি। ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, বিষয়টি

গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের