শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৬

শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ |
স্পোর্টস ডেস্ক:শেষ বাঁশি বাজার আর মাত্র ছয় মিনিট বাকি। তিন-এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে পরাজয়ের প্রহর গুনছিল ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে এরপরই শুরু হয় অবিশ্বাস্য এক রূপকথা। রদ্রিগো-এমবাপেদের তাণ্ডব আর কর্নার থেকে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে একে একে তিন গোল! ঘরের মাঠে স্তম্ভিত রোমাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক জয় তুলে নিল হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে স্তাদিও অলিম্পিকোতে শেষ মুহূর্তের এই নাটকীয়তায় রোমার সমর্থকদের হৃদয় ভাঙলেও সাবেক ক্লাবের মাঠে এক সুখকর রাত কাটালেন রিয়াল বস মরিনহো। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোমা। ২০ মিনিটে মার্টেন ডি রুন দূরপাল্লার দুর্দান্ত এক শটে

স্বাগতিকদের এগিয়ে নেন। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। ২৫ মিনিটে রোমার রক্ষণের ভুলে বল পেয়ে কিলিয়ান এমবাপে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। নিজের ১০০তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে এটি ছিল এমবাপের ৭২তম গোল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এই মাইলফলক স্পর্শ করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রিয়াল কিংবদন্তি রাউল গনজালেসকে পেছনে ফেলে প্রথম পাঁচে জায়গা করে নিলেন ২৭ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রূপ বদলে দেন রোমার ডনিয়েল মালেন। বিরতির পর বদলি হিসেবে নামা রদ্রিগো মোরার পাস থেকে নিখুঁত শটে রোমাকে আবারও এগিয়ে দেন তিনি। এর ছয় মিনিট পর রিয়ালের রক্ষণকে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় ও

দলের তৃতীয় গোলটি করেন এই ডাচ ফরোয়ার্ড। তিন-এক ব্যবধানে পিছিয়ে পড়ে যখন রিয়ালের হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই শুরু হয় আসল নাটক। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ৮৪ মিনিটে ব্যবধান কমান কার্লোস এস্পি। এর দুই মিনিট পর আবারও কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে ৩-৩ সমতায় ফেরান এন্দ্রিক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রোমার সমর্থকদের স্তব্ধ করে দেন অ্যান্টোনিও রুডিগার। সাবেক ক্লাবের বিপক্ষে কর্নার থেকে পাওয়া বল জালের ঠিকানায় পাঠিয়ে রিয়ালের ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই জার্মান ডিফেন্ডার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা