হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৬

হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ |
হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত মারাত্মক রূপ নেওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচসহ মোট তিনটি খেলা স্থগিত করেছে সৌদি পেশাদার লিগ (এসপিএল)। লিগের ওয়েবসাইট মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লজিস্টিক সংক্রান্ত কারণ এবং ‘ম্যাচের মাঝে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময়’ বিবেচনা করে লিগের নবম সপ্তাহের এ ম্যাচ তিনটি পিছিয়ে দেওয়া হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, টেবিলের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের মধ্যকার খেলা দুটি পিছিয়ে ১৯ ডিসেম্বর নেওয়া হয়েছে। অন্যদিকে আল আহলি ও রোনালদোর দল আল নাসরের ম্যাচটি হবে ২০২৭ সালের ৬ মার্চ। তবে নবম সপ্তাহের বাকি ম্যাচগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই যথারীতি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে

এসপিএল কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি এক ঘণ্টা বিলম্বিত হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। চলতি সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এটি ২০১৫ সালের পর রিয়াদে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা, যার পরপরই নতুন করে

দুই পক্ষের লড়াই ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী