নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৬

আরও খবর

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা

বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ

“তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক

পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন

সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র

সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের

নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ |
কাঠামোগত দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও সীমিত কর্মসংস্থানের চাপে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি সংকটের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সাম্প্রতিক পূর্বাভাসে দেশের প্রবৃদ্ধির গতি আরও কমে যাওয়ার আশঙ্কা উঠে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাত, জ্বালানি সরবরাহ ও ব্যবসায়িক পরিবেশে কার্যকর সংস্কার এবং সুশাসন নিশ্চিত করা না গেলে নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা কঠিন হবে। এতে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জনও ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। পরের অর্থবছরে তা আরও কমে ২ দশমিক ২ শতাংশে নামার আশঙ্কা রয়েছে। ২০৩০-৩১ অর্থবছরে প্রবৃদ্ধি

২ দশমিক ৯৭ শতাংশে সীমিত থাকতে পারে। একই সময়ে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছতে পারে বলে প্রাক্কলন করেছে সংস্থাটি। আইএমএফের এ পূর্বাভাস সরকারের মধ্যমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে বড় ব্যবধান তৈরি করেছে। গত আগস্টে প্রকাশিত সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোতে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, চলতি অর্থবছরের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস ৩ দশমিক ৪ শতাংশ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪ শতাংশ। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রাক্কলনে বাংলাদেশের অর্থনীতির গতি নিয়ে উদ্বেগ স্পষ্ট হয়েছে। বিশ্বব্যাংক ও এডিবির মূল্যায়নেও অর্থনীতির কাঠামোগত দুর্বলতা উঠে এসেছে। বিশ্বব্যাংকের ৬ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ

উন্নয়ন হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার পর অর্থনৈতিক কর্মকাণ্ডে শক্তিশালী পুনরুদ্ধারের প্রত্যাশা থাকলেও বাস্তবে তা এখনো দৃশ্যমান হয়নি। এডিবির পর্যালোচনায় বলা হয়েছে, উচ্চ খেলাপি ঋণ, ব্যাংকগুলোর দুর্বল আর্থিক ভিত্তি ও উচ্চ সুদহারের কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। অনির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, পরিবহন জটিলতা এবং দীর্ঘ প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াও নতুন বিনিয়োগের পথে বাধা তৈরি করছে। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে ওঠাই এখন প্রধান চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতে শৃঙ্খলা, বিনিয়োগবান্ধব পরিবেশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কার্যকর সুশাসন নিশ্চিত করা না গেলে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য অর্জন কঠিন হবে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড.

জাহিদ হোসেন বলেন, আইএমএফের পূর্বাভাস মূলত একটি ‘বেসলাইন সিনারিও’ বা ভিত্তিমূলক চিত্র। ব্যাংকিং খাত, জ্বালানি নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হলে এ পূর্বাভাস বাস্তবে রূপ নিতে পারে। তিনি বলেন, “সংকটকে শুধুই বৈশ্বিক ঘটনার পরিণতি বলে চালিয়ে দেওয়া এক ধরনের ‘অর্ধ-সত্য’ ছাড়া কিছুই নয়।” তাঁর মতে, দেশের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সুশাসনের ঘাটতি অর্থনীতির দুর্বল পারফরম্যান্সের অন্যতম কারণ। ব্যাংকিং খাত, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত নিয়ন্ত্রণব্যবস্থায় মৌলিক সংস্কার জরুরি। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, আইএমএফের অবনমিত পূর্বাভাস ২০২২ সালের মাঝামাঝি থেকে শুরু হওয়া দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্থরতা ও উচ্চ মূল্যস্ফীতির প্রতিফলন। সময়োপযোগী নীতির অভাব, সংস্কার

বাস্তবায়নে অনীহা এবং সুদহারসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতা সংকটকে গভীর করেছে। তিনি বলেন, “পরবর্তী পূর্বাভাস হয়তো কিছুটা ভালো বা খারাপ হতে পারে, তবে তাদের সর্বশেষ প্রাক্কলন পরিষ্কার বার্তা দেয় যে আমাদের অর্থনীতি দিন দিন দুর্বল থেকে আরও বেশি দুর্বল এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।” ড. ফাহমিদা খাতুনের পরামর্শ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখতে হবে এবং অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমাতে হবে। তিনি বলেন, “এই মুহূর্তে সরকারের উচিত প্রবৃদ্ধির পেছনে না ছুটে কেবল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া। কারণ মূল্যস্ফীতির কারণে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের প্রাণান্তকর অবস্থা।” পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং নিম্ন কর্মসংস্থানের এক জটিল ফাঁদে আটকা পড়েছে। এর ফলে দারিদ্র্য নিরসনে বাংলাদেশের অতীত সাফল্য উল্টো পথে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা না গেলে এই বিপজ্জনক ফাঁদ ভাঙা অসম্ভব।” এ পরিস্থিতি থেকে উত্তরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিকেন্দ্রীকরণ, সরকারি সেবার মান বৃদ্ধি, সমন্বিত নীতি প্রণয়ন এবং অপচয় ও দুর্নীতি বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা