বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৬

বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ |
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের পঞ্চম দিনে দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান। ওপেনার সেদিকুল্লাহ অটলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং শেষ দিকে কায়েস আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় আফগানরা। ৪৭৯ রানের জয়ের লক্ষ্যে নেমে শেষ দিনে ম্যাচ বাঁচাতে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৯০ ওভার। ৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে তারা। এক প্রান্ত আগলে রেখে একক লড়াই চালিয়ে যান আফগান ওপেনার সেদিকুল্লাহ অটল। ৩৩২ বলে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। সকালে ৩৩ রান

করে আউট হন ইকরাম আলিখিল। অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে আবার ব্যাটিংয়ে ফেরেন। তবে চা-বিরতির আগেই শাহিদী (৩৬) ও ইসমত আলম (৪) বিদায় নেন। দিনের শেষ সেশনে ম্যাচ জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দীর্ঘ ৫৮.৪ ওভার বোলিং করার পর অবশেষে সেদিকুল্লাহ অটলের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তাইজুল ইসলাম। এতে আফগানদের সপ্তম উইকেটের পতন ঘটে এবং জয়ের জন্য বাংলাদেশের দরকার পড়ে আর মাত্র ৩টি উইকেট। তবে বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান সফরকারীদের টেলএন্ডাররা। ইয়ামিন আহমাদজাই ৮৫ বল খেলে ১৯ রানের এক ধৈর্যের পরীক্ষা দেন। অপর প্রান্তে কায়েস আহমেদ ৮০ বলে অপরাজিত ৪৯ রানের কার্যকরী ইনিংস

খেলেন। অষ্টম উইকেটে দুজন মিলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের ভাগ্য বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৪৬ রান তুলে দিনের খেলা শেষ করে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ একাধিক উইকেট শিকার করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের