চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৬

চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ |
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার অপরাধে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। এর ফলে আগামী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো মিস করবেন এই ফরোয়ার্ড। তবে চ্যাম্পিয়ন্স লিগের রোমা ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে এই শাস্তির খবর প্রকাশ করায় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস। বুধবার স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ তার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি প্রকাশ করে। ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে ভিনিসিউসকে না পাওয়া বড় ধাক্কা হয়ে এলো। বুধবার

রাতে রোমার বিপক্ষে ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার টাইমিং নিয়ে ক্ষোভ উগরে দেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘একটি স্প্যানিশ ক্লাবের আন্তর্জাতিক ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে একজন ফুটবলারকে চার ম্যাচের নিষেধাজ্ঞার কথা জানানো হবে—এটা কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। সিদ্ধান্তটি কি এখনই দেওয়া জরুরি ছিল? তারা কি এটা কাল সকালে দিতে পারত না? একদম লজ্জাহীনভাবে এসব করা হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘একটি স্প্যানিশ দল যখন স্পেনের ফুটবলের মান ও র‍্যাংকিংয়ের জন্য লড়াই করতে মাঠে নামছে, ঠিক তখনই ম্যাচের দুই ঘণ্টা আগে ফুটবলারের ওপর এভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা শ্রদ্ধাবোধের অভাব নির্দেশ করে। রিয়াল মাদ্রিদের সমর্থকরা

বোকা নন এবং মানুষের চোখ খুলে দিতে আমি সবকিছু করব।’ শুধু টাইমিং নয়, স্প্যানিশ ফুটবলের ম্যাচ সূচি নিয়েও নিজের অসন্তোষের কথা স্পষ্ট করেন রিয়াল বস। বিশেষ করে আগামী ৪ নভেম্বর এথেন্সে চ্যাম্পিয়ন্স লিগ খেলে ফেরার পরপরই ৭ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সূচি রাখা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মরিনহো বলেন, ‘বুধবার রাতে এথেন্সে খেলে ভোর পাঁচটায় মাদ্রিদে ফিরে আবার শনিবারে খেলা—এর কোনো অর্থ হয় না। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের অজুহাত এখন আর মেনে নেওয়ার মতো নয়। এগুলো অনিচ্ছাকৃত ভুল বলে মনে হয় না।’ মাঠের বাইরের এই বিতর্কের মাঝেও রোমার বিপক্ষে শেষ সময়ের নাটকীয় জয় নিয়ে স্বস্তি প্রকাশ করেন রিয়াল কোচ। বদলি ফুটবলারদের পারফর্ম্যান্স প্রসঙ্গে তিনি বলেন,

‘আমি বলব না যে ৩-১ থেকে ৪-৩ করার পুরো ছক আগে থেকেই আমার মাথায় ছিল। তবে আমার বিশ্বাস ছিল, শেষ ২০ মিনিটে নামানো বদলি ফুটবলাররাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারবে এবং তারা সেটাই করে দেখিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা