ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল
রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে
আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা!
নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার
যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ
‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’
‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।
আজ ১৪ই সেপ্টেম্বর, সোমবার নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বন্দর অভিমুখে যায়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’—এসব স্লোগান দেন।
মিছিলটি পৌনে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশ কর্মসূচি শেষ করার অনুরোধ জানায়। পরে পুলিশের অনুরোধে সেখানেই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনি বলেন, আমাদের আন্দোলন
সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ‘সোনার ডিম পাড়া হাঁস’। সোনার ডিমের পরিবর্তে পুরো হাঁসটিই খেয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না। দেলোয়ার মজুমদার জানান, পুলিশের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সোমবারের কর্মসূচি শেষ করা হয়েছে। তবে দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।