অর্ধকোটি টাকা গায়েব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬

অর্ধকোটি টাকা গায়েব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ |
এ দেশে কিছু না করেও যে অর্থবান হওয়া যায়, তা বুঝে গেছেন ধুরন্ধর মানুষেরা। এই তো বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী সেতুর কথাই ধরা যাক! সেতু বলতে আমরা বোঝাতে চাইছি, যে সেতুটি এরই মধ্যে তৈরি হয়ে যেতে পারত, যে সেতু দিয়ে চলাচল করতে পারত শকট, অথচ যে সেতুটি নির্মাণই করা হয়নি; সেই সেতুটিকে। বেচারা সেতুটি, মানে না হওয়া সেতুটি যদি মানুষ হতো, তাহলে রাগে দুঃখে অথবা অপমানে, লজ্জায় এত দিনে আত্মহত্যাই করে বসত কি না, কে জানে! অর্ধকোটি টাকা গাপ করে দেওয়া হয়েছে সেতু তৈরির নামে। জ্বি হ্যাঁ, ভুল শোনেননি। ৫০ লাখ টাকার কথাই বলা হচ্ছে। ব্যাপক অভিযোগ আছে, ক্ষমতাচ্যুত

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে ক্ষমতার কাছের লোকজন এরকম অনেক তুঘলকি কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু এই সেতুটির কার্যাদেশই দেওয়া হয়েছিল ২০২৪ সালের শেষদিকে। ৩ কোটি ৮৪ লাখ ৪ হাজার ২১ টাকা ব্যয়সাপেক্ষ সেতুটি নির্মাণ করার কাজ যিনি পেয়েছেন, অর্থাৎ সেই ঠিকাদার সাহেবের পরিবর্তনের অঙ্গীকারের পক্ষেরই কেউ একজন হওয়ার কথা। তিনি এ বছর ১২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে দেবেন বলেই কাজটি পেয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের আগস্টও শেষ হয়ে গেল, ঠিকাদার সাহেব দৃশ্যমান কোনো কাজই করলেন না। ঠিকাদার সাহেব কথা না রাখলেও ২০২৫ সালের ৩ নভেম্বর কী কারণে কে জানে, এলজিইডি থেকে এই ঠিকাদারি প্রতিষ্ঠান ৫০ লাখ টাকা পেয়ে গেল। কেন কাজটি করা হয়নি, কাজ না

করায় ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে সব জানা না গেলেও যেটা জানা গেছে, তা হলো গত ২২ জুলাই ঠিকাদারের কার্যাদেশ বাতিলের জন্য প্রকল্প পরিচালকের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তার মানে ওই ৫০ লাখ টাকা যেমন জলে গেল, তেমনি নতুন ঠিকাদার এসে কবে কাজ শুরু করবে, কবে সেতুর কাজ সম্পন্ন হবে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারে না। তাহলে মোটের ওপর দাঁড়াল এই যে বাগেরহাটবাসীকে আরও অপেক্ষা করতে হবে। ভালো ব্যাপার হলো, এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষ। তাঁরা সরাসরি এলজিইডির প্রকৌশলী ও ঠিকাদারের শাস্তি দাবি করেছেন। আমরা তাঁদের সঙ্গে একমত হয়ে এ কথাও বলতে চাই, সরকারি

কাজ যে ঠিকাদার পান, তাঁরা যদি বুঝে ফেলেন যে কাজ শেষ না করেও টাকা লোপাট করা যাবে, তাহলে এই ধরনের ঘটনার অবসান হবে না। কার্যাদেশ পাওয়া মানে সময়মতো কাজ শেষ করার অঙ্গীকার করা। সময়মতো কাজ শেষ না করলে কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে। বাগেরহাট সদর উপজেলার সেতুটি নির্মিত হবে, নাকি শুধু ঠিকাদারদের পকেট ভারী হতে থাকবে, সেই প্রশ্নের উত্তরও জানতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …