হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ |
হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এটি শুধু আলোচনার জন্য বলা হয়েছিল। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তাই এর নাম আমরা ‘ট্রাম্প প্রণালি’ করতে পারি কি না? তবে আন্তর্জাতিক এই জলপথের নাম পরিবর্তনের উদ্যোগ কীভাবে নেওয়া হবে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের কাছাকাছি নয় এবং এটি একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ। এর আগে ট্রাম্প কানাডার সঙ্গে বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সরকারি ব্যবস্থায় নাম

পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও কানাডা তা প্রত্যাখ্যান করেছে। গুগল ও অ্যাপল পরে তাদের মানচিত্রে নতুন নামটি যুক্ত করেছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার ঘোষণাও দিয়েছিলেন। মেক্সিকোসহ কয়েকটি দেশ এই পরিবর্তন প্রত্যাখ্যান করেছে। হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প ও তার প্রশাসন বারবার দাবি করে আসছে, ইরান এই জলপথের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হতো। তবে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আগের তুলনায় অনেক কমে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে এই চলাচল আরও কমেছে বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব

ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন দিয়ে যাওয়া তেলও হিসাব করলে অঞ্চলটি থেকে মোট তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখন বেশি। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বুধবার সিএনবিসিকে বলেন, সোমবার হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল পরিবহন হয়েছে, যা যুদ্ধকালীন সর্বোচ্চ। সংঘাত শুরুর আগে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন হতো। সূত্র: সিএনবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না … জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হরমুজ ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়ে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে: বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে? ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ