ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল
হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প
পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী
হরমুজ ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়ে উদ্বেগ
ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ
ডিভিসি ও কংসাবতী বাঁধের পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার শঙ্কা
ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ
ইরানে গত কয়েক দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারমানপুর জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন রয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে বলে জানান তিনি।
কারমানপুর বলেন, প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ এবং একটি পরিবার রয়েছে।
রোববার লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা
শুরু হয়। এর মধ্য দিয়ে প্রায় এক মাসের যুদ্ধবিরতির মতো পরিস্থিতির অবসান ঘটে। যুক্তরাষ্ট্রের দাবি, সমুদ্রের মাইন বহনে সক্ষম রকেট মোতায়েনের প্রস্তুতি দেখতে পাওয়ার পর ইরানের দুটি রকেট উৎক্ষেপণকারী ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর মঙ্গলবার রাতে ইরানের ভেতরে আইআরজিসির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাত ২০২৬ সালের ১৮ জুনের একটি সমঝোতা স্মারক ভেঙে পড়ার পর নতুন করে তীব্র হয়েছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল সংঘাত বন্ধ করা এবং হরমুজ
প্রণালি পুনরায় খুলে দেওয়া। সমঝোতা বাস্তবায়ন নিয়ে মতবিরোধের জেরে জুলাইয়ে আবারও দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি