পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ |
পাকিস্তানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার জেরে আটক হয়ে আলোচনায় আসা ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সাবেক ফাইটার পাইলট ‘অভিনন্দন বর্তমান’ আবারও খবরের শিরোনাম হলেন। এবার তিনি আগাম অবসর নিয়ে বেসরকারি এয়ারলাইনসে বাণিজ্যিক পাইলট হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ২২ বছর বিমানবাহিনীতে দায়িত্ব পালন করা সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও বীর চক্র পদকপ্রাপ্ত অভিনন্দন আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন ফ্লাই৯১-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন। তবে অভিনন্দন বর্তমান এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি। ফ্লাই৯১-এর এক মুখপাত্রও কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী নেপাল থেকে বন্যার পানিতে আসা অচেনা মাছ খাওয়া ও বিক্রিতে সতর্কতা ২০২৪ সালের মার্চে বাণিজ্যিক

ফ্লাইট পরিচালনা শুরু করা ফ্লাই৯১ বর্তমানে ছয়টি উড়োজাহাজ পরিচালনা করছে। এয়ারলাইনটির দুটি ঘাঁটি হলো গোয়া ও হায়দরাবাদ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। নয়াদিল্লির দাবি ছিল, হামলার লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবির। এর পরদিন পাকিস্তানি বিমানবাহিনী পাল্টা হামলা চালালে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। ২৭ ফেব্রুয়ারি আকাশযুদ্ধে অংশ নেন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় দাবি অনুযায়ী, সংঘর্ষে তিনি পাকিস্তানি বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেন। পরে তার নিজের মিগ-২১ বাইসনও গুলিবিদ্ধ হয়ে বিধ্বস্ত হয় এবং তিনি পাকিস্তানের ভূখণ্ডে অবতরণ করেন। পাকিস্তানি

বাহিনী তাকে আটক করে তিন দিন বন্দি রাখে। ১ মার্চ রাতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। ভূপাতিত বিমান থেকে বের হওয়ার সময় তিনি আহতও হয়েছিলেন। অভিনন্দন বর্তমানকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক ‘বীর চক্র’ প্রদান করা হয়। পুরস্কারের সনদে আকাশযুদ্ধে তার ‘অসাধারণ দায়িত্ববোধের’ প্রশংসা করা হয়। বিমানবাহিনীতে দীর্ঘ ২২ বছরের কর্মজীবন শেষে এবার সামরিক পোশাক ছেড়ে বেসামরিক বিমান চলাচলে নতুন অধ্যায় শুরু করলেন এই আলোচিত পাইলট। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না … জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হরমুজ ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়ে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে: বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে? ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ