ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী
দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয়
মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন
জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র!
প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের
আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়
ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’
একটি গণতান্ত্রিক দেশে বিদেশি কূটনীতিকদের মধ্যে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
গতকাল ১লা আগস্ট, শনিবার সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক যদি কেবল সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। তবে বাংলাদেশের স্বার্থ বা দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকলে তা সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কিংবা বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত।
প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের
ভারতের
নাম উল্লেখ না করে জামায়াত আমির জানান, কোনো ‘নির্দিষ্ট দেশের’ কূটনীতিকের সঙ্গে এ ধরনের আলোচনা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের পর তারা উদ্বেগ প্রকাশ করেছেন। একই ধরনের পরিস্থিতি বা কৌশল ভবিষ্যতেও অব্যাহত থাকলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা নিয়ে জনগণের মধ্যে আরও প্রশ্ন ও সংশয় তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দুর্নীতি, চাঁদাবাজি এবং দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কঠোর অবস্থান গ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন। গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন শফিকুর রহমান। তার দাবি,
দলটি পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও পরে কেন সেই অবস্থান পরিবর্তন করা হলো, সে বিষয়ে জনগণের কাছে বিএনপির ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।