সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ August, ২০২৬

সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ August, ২০২৬ |
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোর এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই তড়িঘড়ি নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে যান তিনি। জানা গেছে, নীতিনির্ধারকদের সঙ্গে জরুরি আলোচনার জন্যই তাঁর এই আকস্মিক সফর। সূত্রের বরাতে জানা যায়, আগামী ২ আগস্ট সন্ধ্যায় ঢাকায় ফিরবেন ত্রিবেদী। ৩১ জুলাই গোরের সঙ্গে বৈঠকের পর ত্রিবেদীর ঢাকা ত্যাগ ছিল একেবারেই আকস্মিক ও তাড়াহুড়োর মধ্যে। দীর্ঘ ও অস্বাভাবিক এই বৈঠকের পর তাঁর কুর্মিটোলা গল্ফ ক্লাবে গল্ফ খেলতে যাওয়ার কথা ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু তার বদলে তিনি সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক

বিমানবন্দর থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-১১০৬ ফ্লাইটে চড়ে বসেন। গোর-ত্রিবেদী বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ—কোনো পক্ষই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঢাকাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিণতি নিয়েই এই আলোচনা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, গোরের ঢাকা সফরটি এমন সময়ে হলো, যখন হাসিনা সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তাঁর ও তাঁর দলের বিরুদ্ধে যেকোনো শাস্তিই আসুক না কেন, তিনি এ বছরের ডিসেম্বরে অবশ্যই বাংলাদেশে ফিরবেন। আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ নেতারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, গোরের তিন দিনের ঢাকা সফরের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল হাসিনা

ও তাঁর দলের রাজনৈতিক ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনা। এই প্রেক্ষাপটে ত্রিবেদীর সংক্ষিপ্ত নয়াদিল্লি সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনীতিতে সম্পৃক্ত শীর্ষ ভারতীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক ব্যক্তিত্বদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গোর-ত্রিবেদী বৈঠকটি হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তার আনুষ্ঠানিক বৈঠকের একদিন আগে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এখনো স্পষ্ট নয়, বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়া গোর, ২ আগস্টের এই বৈঠকে যোগ দেবেন কি না। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আয়োজিত ডিনারে অংশগ্রহন করেননি গোর এর

আগে ৩০ জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আয়োজিত এক নৈশভোজে অংশ নেননি গোর, যদিও পদ্মা স্টেট গেস্ট হাউজে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হয়েছিল। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গেও তাঁর সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। বাংলাদেশ সরকারের সূত্র জানায়, এই বৈঠক ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি এবং গোরের নৈশভোজে অংশ না নেওয়ার বার্তা আয়োজকদের কাছে বৈঠকের মাত্র দুই ঘণ্টা আগে জানানো হয়েছিল। ৩১ জুলাই ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর গোর মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও আরও ১১ জন মার্কিন কর্মকর্তাসহ কক্সবাজার সফরে যান, যেখানে তাঁরা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। তারিক রহমানের সঙ্গে বৈঠকের

পর গোর ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের একটি হস্তশিল্প বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরে তাঁরা গুলশান-২-এর র‍্যাংগস জেড স্কয়ার ভবনের ১৯তম তলায় অবস্থিত ইপিআই রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার