দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬

আরও খবর

ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’

সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী

মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন

জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র!

প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের

আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়

দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
বিশ্ববাজারে জ্বালানি তেল-গ্যাসের দাম ঊর্ধ্বমুখী থাকা এবং দীর্ঘমেয়াদী সরবরাহকারীদের নির্ধারিত কার্গো সরবরাহ বন্ধ রাখার ধারাবাহিকতায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহে ক্রমেই বেকায়দায় পড়ছে বাংলাদেশ। ফলে দেশটিকে বাধ্য হয়ে অনেক বেশি ব্যয়বহুল স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, একই রকম সময়সীমার মধ্যে সরবরাহের জন্য দরপত্র ও পুনঃদরপত্র আহ্বান করেও সাম্প্রতিক পাঁচটি সংগ্রহ প্রচেষ্টার মধ্যে মাত্র দুটি কার্গো এলএনজির জন্য চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে, কারণ বৈশ্বিক সরবরাহকারীরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি দাম চেয়েছে। দেশের সামগ্রিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ ঠিক রাখতে পেট্রোবাংলা সর্বশেষ যে দুটি স্পট কার্গো কিনেছে, তার একটি ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে

প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলারে, আগস্ট ১৫-১৬ ডেলিভারি উইন্ডোর জন্য; অন্যটি বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৬৬ ডলারে, আগস্ট ২-৩ ডেলিভারি উইন্ডোর জন্য। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই দুই কার্গো এলএনজির জন্য পেট্রোবাংলাকে ভিটল এশিয়াকে প্রায় ৭৫ মিলিয়ন ডলার এবং বিপি সিঙ্গাপুরকে প্রায় ৭৩ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, পেট্রোবাংলার আগের স্পট এলএনজি সংগ্রহের তুলনায় এবারের কেনা কার্গো দুটির দাম প্রায় ৩৪ শতাংশ বেশি। এর আগে জুলাইয়ের ২৬-২৭ তারিখের ডেলিভারি উইন্ডোর জন্য টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রায় ৫৬ মিলিয়ন ডলারে একটি কার্গো কিনেছিল পেট্রোবাংলা। খাত সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারের

অস্থিরতার পাশাপাশি এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস কর্তৃক বাংলাদেশের দীর্ঘমেয়াদী সার্বভৌম ঋণমান পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থানে নামিয়ে আনার বিষয়টিও স্পট এলএনজির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে। তাঁরা বলছেন, কাতার এনার্জি, ওমানের ওকিউ ট্রেডিং, এক্সেলারেট এনার্জি এবং সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের মতো দীর্ঘমেয়াদী সরবরাহকারীরা তাদের চুক্তি অনুযায়ী সরবরাহ পুনরায় শুরু করলে বাংলাদেশ বর্তমান স্পট মূল্যের প্রায় অর্ধেক দামে এলএনজি সংগ্রহ করতে পারতো। বাজার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বিদ্যমান বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) আওতায় বর্তমান বাজারদর বিবেচনায়ও পেট্রোবাংলা এসব দীর্ঘমেয়াদী সরবরাহকারীর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ প্রায় ১১-১২ ডলারে এলএনজি কিনতে পারতো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ফোর্স মেজর ঘোষণা করে কাতার

এনার্জি, ওমানের ওকিউ ট্রেডিং এবং এক্সেলারেট এনার্জি তাদের এলএনজি কার্গো সরবরাহ স্থগিত রেখেছে। এদিকে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে চুক্তি বাতিলের জেরে সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের এলএনজি সরবরাহও এখনো বন্ধ রয়েছে। সূত্রমতে, সামিট অয়েল অ্যান্ড শিপিং সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন সরকারের কাছে পূর্ব-নির্ধারিত শর্তে প্রতি এমএমবিটিইউ আনুমানিক ১১ দশমিক ৫ ডলার সরবরাহ মূল্যে এলএনজি সরবরাহ পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে। তবে সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাঁরা আরও জানান, সামিটের এলএনজি সরবরাহ চুক্তি পুনরায় সক্রিয় করা গেলে বাংলাদেশ কয়েকশ কোটি ডলার সাশ্রয় করতে পারতো, কারণ প্রতিষ্ঠানটি কখনো ফোর্স মেজর ঘোষণা করেনি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী,

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশেষত হরমুজ প্রণালীতে সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে চুক্তিভিত্তিক সরবরাহ সংকুচিত হওয়ায় সম্ভাব্য সরবরাহ ঘাটতি পূরণে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ মোট ৩৮টি স্পট এলএনজি কার্গো কিনেছে। এর আগে ২০২৫ সালে দেশটি মোট ৪৯টি স্পট এলএনজি কার্গো আমদানি করেছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে চুক্তিভিত্তিক এলএনজি সরবরাহ কমার পাশাপাশি গত ২১ জুলাই দেশের দুটি ভাসমান সঞ্চয় ও পুনঃগ্যাসীকরণ ইউনিটের (এফএসআরইউ) একটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও সংকুচিত হয়েছে। পেট্রোবাংলার সরকারি তথ্য অনুযায়ী, ৩১ জুলাই দেশের সামগ্রিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে প্রায় ২ হাজার ১৫৩ মিলিয়ন ঘনফুট প্রতিদিন (এমএমসিএফডি)-এ নেমে আসে, যার মধ্যে পুনঃগ্যাসীকৃত এলএনজি ছিল ৫০০ এমএমসিএফডি— যা ঘটনার

আগে ছিল ২ হাজার ৬৪২ এমএমসিএফডি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা এলপি গ্যাসের দাম আরও বাড়ল ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগানের মৃত্যু ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’ সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয় ২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তুলে খেয়েছেন ‘সৎ লোকের শাসন’ চাওয়া জামায়াতের নেতা ‘শয়তানের ধোঁকায় পড়ে ওইসব করছিলাম, অন্যরা দেখে ফেলায় কাজ শেষ করতে পারিনি’, শিবির কর্মীর ভাষ্য দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১ ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার ৫ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড় মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়