ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
চট্টগ্রামে এক পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবনের সময় আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় আজাদসহ তিন বন্ধু ইয়াবা সেবন করছিলেন। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির মো. রশীদের ছেলে। তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় আজাদের এক বন্ধু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজাদকে মৃত

ঘোষণা করেন। পরে আজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু ইসহাক ওরফে ইসাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, পরিত্যক্ত বাড়িতে বসে আজাদসহ তারা তিনজন মিলে ইয়াবা সেবন করছিল। এ সময় কেউ একজন আজাদকে গুলি করে। ওসি বলেন, নিহত আজাদের বুকের ডানদিকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। আমরা আজাদের বন্ধুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)